Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘হয়তো ভালো কিছু হচ্ছে’, ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার একটি রূপরেখা চূড়ান্ত করতে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করছেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

এর মধ্যে ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনায় বড় অগ্রগতি করা কি সম্ভব? না দেখে বিশ্বাস করবেন না, তবে হয়তো এবার ভালো কিছুই হচ্ছে। গড ব্লেস আমেরিকা!

আজ সোমবার সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে এসব কথা লেখেন তিনি। তবে ট্রাম্প যখন বড় আশাবাদ ব্যক্ত করলেন, তখন মস্কো সন্দেহ করছে, সংশোধিত শান্তি পরিকল্পনা রাশিয়ার জন্য অনুকূল হবে না।

রাশিয়ার প্রেসিডেন্ট এর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জেনেভার আলোচনার ফলাফল সম্পর্কিত কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে পায়নি ক্রেমলিন। চলতি সপ্তাহে রুশ ও মার্কিন কর্মকর্তাদের বৈঠক আশা করছেন কি-না? বিবিসির এমন প্রশ্নে পেসকভ বলেন, ‘এখনও করছি না।’ তবে মস্কো এ ধরনের যোগাযোগ ও আলাপের বিষয়ে আগ্রহী বলে জানান তিনি।

এর আগে পুতিন বলেছিলেন, ট্রাম্পের ২৮ দফা খসড়া শান্তি পরিকল্পনা চূড়ান্ত সমঝোতার ভিত্তি হতে পারে। এই প্রস্তাবটি রাশিয়ার যথেষ্ট অনুকূলে রয়েছে বলেই মনে করা হচ্ছে। তাই জেনেভা আলোচনায় এতে কী ধরনের পরিবর্তন এলো সেটা জানার আগ্রহ ক্রেমলিনের রয়েছে।

মস্কোর সন্দেহ, সংশোধিত খসড়া রাশিয়ার অনুকূল না-ও হতে পারে। আজ সকালেই রাশিয়ার একটি ট্যাবলয়েট মসোভস্কি কমসোমলেতস লিখেছে, ইউরোপ ও ইউক্রেনের গ্যাং এমনভাবে ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে ‘সঠিক’ করবে, যাতে সেটা রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হয়ে পড়ে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরার সিদ্ধান্ত ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’, জানালেন তারেক

1

পরপুরুষের সঙ্গে ছবি না তুলে প্রশংসায় ভাসছেন সানা খান

2

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

3

পোস্টাল ভোট ব্যবস্থা সারাবিশ্বের জন্য রোল মডেল: সিইসি

4

বিসিবি পরিচালক ইশতিয়াকের পদত্যাগ

5

বেতদিঘী ইউনিয়নে নিজ উদ্যেগে রাস্তা নির্মাণ॥

6

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

7

বড় হার দিয়ে নতুন মৌসুম শুরু মেসির দলের

8

হঠাৎ কেন সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি

9

জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

10

সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদ

11

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

12

আইসিসি ইভেন্টে রান না পাওয়া নিয়ে যা বললেন তামিম

13

‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়াচ্ছেন রণবীর সিং

14

সিনেমায় লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

15

দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?

16

ইরানে সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স

17

জাইমা রহমানের প্রশংসা করলেন তানজিন তিশা

18

নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানল সিরিয়া

19

‘বুম্বাদা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহস দিয়েছেন, গাইড করেছেন’

20