Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

৯৮ শতাংশ ভোটে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া হাসান

আন্তর্জাতিক ডেস্ক : ‍ দ্বিতীয় মেয়াদের জন্য সামিয়া সুলুহু হাসানকে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়ে সামিয়া হাসান নির্বাচিত হয়েছেন।

ক্ষমতাসীন চামা চা মাপিনডুজি (সিসিএম) দলের হয়ে ভোটে অংশগ্রহণ করেন সামিয়া। বুধবারের ভোটে ৯৭.৬৬ শতাংশ ভোট পেয়েছেন। এটি তানজানিয়ার ইতিহাসে অভূতপূর্ব নির্বাচনী ফলাফল। তবে, এ নির্বাচন বিতর্কিত বলে ইতোমধ্যেই পরিচিত পেয়েছে। 

 

ভোটের আগে ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সরকার ভিন্নমত পোষণকারী ও বিরোধীদের ওপর কঠোর দমন-পীড়ন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রধান দুই বিরোধী দলই নিষেধাজ্ঞার মুখে নির্বাচনে অংশ নিতে পারেনি। 

নির্বাচনের দিন বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কিছু বিক্ষোভকারী হাসানের ব্যানার ছিঁড়ে ফেলে এবং সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বিক্ষোভকারীদের থামাতে কাঁদানে গ্যাস ও গুলি ছুঁড়ে। শুক্রবারও দেশটির বৃহত্তম নগরী দার-এস-সালামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা অসংখ্য গাড়ি, পেট্রোল স্টেশন ও থানায় আগুন ধরিয়ে দেয়। 

দেশটির প্রধান বিরোধীদল চাদেমা পার্টি বিক্ষোভে প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন। জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, তিনটি শহরে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ থাবিত কম্বো বলেছেন, নির্বাচন আয়োজনে কর্তৃপক্ষ যথাযথভাবে কাজ করেছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা ঘটেনি। সরকার কোনও বিক্ষোভকারী নিহত হওয়ার তথ্য পায়নি।

সূত্র: আল-জাজিরা


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়্যাল ব্লু শাড়িতে গ্ল্যামারাস নুসরাত ফারিয়া

1

ফিরে দেখা ২০২৫: বছরের আলোচিত সব তারকাদের বিয়ে

2

মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

3

মস্কোতে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

4

পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

5

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

6

হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দ

7

চট্টগ্রাম রয়্যালস মালিকানা ছাড়ার পর দায়িত্ব নিলো বিসিবি

8

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

9

৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

10

নকল জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্পের কারখানায় অভিযান, গ্রেপ্ত

11

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

12

ইরানে হামলায় কাউকে আকাশসীমা-ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আ

13

১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

14

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, হতাহত আরও বাড়তে পারে

15

সমাপনী অনুষ্ঠানে নাকভি থাকছেন, এবার ভারত কী করবে

16

এবার ধেয়ে আসছে সুপার টাইফুন, লাখো মানুষকে সরাল ফিলিপাইন

17

গানের সাফল্য নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রেয়া ঘোষালের

18

জন্মদিনে ঝলমলে মিম

19

উলিপুরে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের মোটর সাইকেল শোডাউ

20