Ads here
রিপোর্টার
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাহুল গান্ধীকে কটাক্ষ করে তোপের মুখে অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক : বিহারের নির্বাচনী প্রেক্ষাপটে ছটপূজাকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছটপূজা উদযাপন নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তোপের মুখে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  অমিত শাহ তার সেই মন্তব্যে রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে বলেন, ‘ওর মামাবাড়ির দিকটা তো ইতালিতে। ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানাতে শেখেনি।’

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তীব্র কটাক্ষ করে বলেন, ‘প্রধানমন্ত্রী ছটপূজার অপমান করেছেন। ভোটের জন্য যেকোনো কিছু করতে পারেন। যদি বলা হয়, মঞ্চে নাচলে ভোট পাবেন, তিনিও সেটাই করবেন।’রাহুলের এই বক্তব্যকে বিজেপি ‘ছটি মাইয়া’র প্রতি অসম্মান বলে দাবি করেছে।  অমিত শাহ সাংবাদ সম্মেলনে বলেন, ‘রাহুল বাবা বলছেন প্রধানমন্ত্রী যে ছটপূজা করেন সেটা নাটক। আসলে ওর শিকড় তো ইতালিতে। সেজন্যই ভারতীয় সংস্কৃতির মানে বোঝেন না।’

 

শাহের এই মন্তব্য ভাইরাল হতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।  অনেকের মতে, ‘একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এমন ব্যক্তিগত কটাক্ষ অনভিপ্রেত’। প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক প্রভাত চট্টোপাধ্যায় বলেন, ‘এটা কেবল রাজনৈতিক মন্তব্য নয়, সংস্কৃতিকে ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে গুলিয়ে ফেলার এক বিপজ্জনক প্রবণতা। অমিত শাহের মতো পদাধিকারী যদি এমন মন্তব্য করেন, তবে সাধারণ মানুষকেও বিভাজিত বার্তা দেওয়া হয়।’

অর্থনীতিবিদ ও বিশ্লেষক অমর সিং বলেন, ‘বিহারের ভোটে ধর্মীয় আবেগ বড় ফ্যাক্টর। বিজেপি সেই আবেগকেই কাজে লাগাতে চাইছে। কিন্তু যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত শিকড় নিয়ে কটাক্ষ করেন, তখন তা রাজনৈতিক মর্যাদার পরিপন্থি।’অমিত শাহের এ মন্তব্যের প্রতিক্রিয়া এসেছে রাহুল গান্ধীর পক্ষ থেকেও।  কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, ‘অমিত শাহ নিজের রাজনৈতিক দুর্বলতা ঢাকতেই এমন ভাষা ব্যবহার করেছেন। যখন সরকার যমুনাকে দূষণমুক্ত করতে ব্যর্থ, তখন সেই ব্যর্থতা ঢাকতে ছটপুজোকে ঢাল করা হচ্ছে।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী-স্ত্রীর সম্পর্কের গভীরতা নিয়ে ইসলাম কী বলে?

1

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে নরওয়ের কড়া বার্তা

2

ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন হবে: তারেক রহমান

3

সমালোচনা ও কটাক্ষে ভেঙে পড়েছেন, ঘুরে দাঁড়ানোর উপায় জানাল

4

বড়দিনে জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ

5

গণতন্ত্রকামী সবার এক হওয়ার সময় এসেছে: মির্জা ফখরুল

6

দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

7

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী

8

তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

9

১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়ল ৩৫.২ শতাংশ

10

মাদুরোর আমলে সুইজারল্যান্ডের কাছে ১১৩ টন স্বর্ণ বিক্রি, বেরি

11

ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপের দাবি ইসরায়েলের

12

গাজায় দুর্ভিক্ষ নেই, তবে পরিস্থিতি ‘সংকটাপন্ন’: জাতিসংঘ

13

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

14

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে : জামাল ভূঁই

15

রোজা শুরুর আগেই লেবুর বাজার চড়া

16

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

17

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

18

জানা গেল মোজতবা খামেনির সর্বশেষ শারীরিক অবস্থা

19

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?

20