Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

হত্যার বিচার কি আদৌ হবে, প্রশ্ন ওসমান হাদির স্ত্রীর

ডেস্ক নিউজ : শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। সেখানে প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এক দীর্ঘ পোস্ট দিয়েছেন। ওসমান হাদিকে নিয়ে দেওয়া রাবেয়া ইসলাম সম্পার পোস্ট হুবহু তুলে ধরা হলো-

‌‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে! ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না! প্রথমত, বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেনো লাগছে? 

ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের দুটি লাইন বলেছিলেন, সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। তাই যুক্তি, তর্ক, ব্যাখ্যা কিছুই টানছি না শুধু এতটুকুই বলা আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না! জাস্ট মনে রাখবেন ওসমান হাদি বলে গিয়েছেন- আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে। 

ইনকিলাব মঞ্চ নিয়ে শহিদ ওসমান হাদির নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো-  আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপান গুলারে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য। নিঃস্বার্থ ভাবে আমার সঙ্গে লেগে থাকে। ওদের ভবিষ্যতের চিন্তাও ওদের নাই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার।

আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন। তাহলে ভাবেন, ওসমান হাদির এই ভাই-বোন গুলোর মনের অবস্থা কি এখন! যাদের কাছে ভাই ছিল ২৪ ঘণ্টা ছায়ার মত তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে !  

ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোন গুলোরে নিয়ে কথা বলবেন না। তাহলে আমি সহ্য করব না। দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত—শহীদ শরিফ ওসমান বিন হাদি’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

1

খালেদা জিয়ার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়: খোকন

2

নরসিংদী-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. আব্দুল মঈন খান

3

বিএনপি জামায়াতকে ঘিরে জোটের বলয়, কারা কার সঙ্গে যাচ্ছে?

4

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

5

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, স্প্যানিশ এক পরিবারের ৪ সদস্য নিখোঁজ

6

বিয়ের আগেই রাজকুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন পত্রলেখা?

7

রাতে ঘুম ভালো হলেও সকালে ক্লান্ত লাগা কীসের লক্ষণ?

8

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন ইংলিশ অলরাউন্ডার

9

নেইমারকে কেনা মানে এখন শুধু জার্সি বিক্রির নিশ্চয়তা: ইংল্যান

10

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

11

বড়দিনের আমেজে জয়া আহসান, দিলেন বিশেষ বার্তা

12

শাবান মাসের নামকরণের ইতিহাস ও তাৎপর্য

13

দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ঘোষণা, ভয়াবহ সংকটে মোজাম্বিক

14

সেলিমকে দেখতে হাসপাতালে আমির, দুঃসময়ে সালমানের পাশে নেই শাহর

15

সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ও বিচারিক ক্ষমতা দেওয়ার ইঙ্গ

16

মন্ত্রিসভার শপথে ডাক পেয়েছেন ড. মঈন খান

17

‘নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে’

18

কুপিয়ানস্ক শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনীয় বাহিনীর

19

মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আমিনুল হক

20