Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুপিয়ানস্ক শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনীয় বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর খারকিভ অঞ্চলে যুদ্ধরত ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, গত ১২ ডিসেম্বর তারা কুপিয়ানস্কে রাশিয়ার রসদ সরবরাহ বন্ধ করে দেয়। সেই সঙ্গে এর ভেতরে ২০০ জন রুশ সেনার একটি অগ্রগামী দলকে ঘিরে ফেলে এবং শহরের উত্তরের বনাঞ্চল থেকে রুশ বাহিনীকে তাড়িয়ে দেয়।

প্রতিবেদন মতে, আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজেও দেখা গেছে, ইউক্রেনীয় বাহিনী পরদিন কুপিয়ানস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে এবং দক্ষিণ শহরতলির ইউভিলেনি পুনরুদ্ধার করছে, রুশ সেনাদের উত্তর ও পশ্চিম শহরতলিতে ঠেলে দিচ্ছে।
 
গত সোমবার (১৫ ডিসেম্বর) নাগাদ কুপিয়ানস্কে রাশিয়ার অবস্থান আরও নাজুক হয়ে পড়ে। ইউক্রেনীয় বাহিনী জানায়, তারা গ্যাস পাইপলাইনের মধ্যদিয়ে শহরে শক্তিবৃদ্ধির চেষ্টা আটকে দেয়। এই কৌশল রাশিয়া চাসিভ ইয়ার অবরোধের সময় ব্যবহার করেছিল এবং বিচ্ছিন্ন রুশ সেনাদের কেবল ড্রোনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল।
 
ইউক্রেনের সেনাবাহিনী জানায়, তাদের সেনারা রাশিয়ার অব্যাহত আক্রমণ প্রতিহত করছে। তবে রাশিয়া কুপিয়ানস্ক শহর নিয়ে ইউক্রেনের এই দাবি নাকচ করে দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
 
গত সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জাপাদ গ্রুপ অফ ফোর্সেসের ইউনিটগুলো মুক্ত কুপিয়ানস্কের সমস্ত জেলার ওপর নির্ভরযোগ্য নিয়ন্ত্রণ বজায় রেখেছে। দাবি করা হয়, দক্ষিণ দিক থেকে ইউক্রেনীয় বাহিনীর শহরে প্রবেশের চেষ্টা মোকাবিলা করা হচ্ছে।  
 
তবে এক রুশ সামরিক প্রতিবেদক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লেখেন, ‘একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায় যে, কুপিয়ানস্কের কেন্দ্র ও উত্তরের কিছু অংশ এখনও রাশিয়ার সশস্ত্র বাহিনী দখলে রেখেছে। তবে এর বেশিরভাগ অংশ ইতিমধ্যেই ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে।’
 
এরপর গত বুধবার (১৭ ডিসেম্বর) ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি ইউক্রেনের মিত্রদের জানান যে, তার বাহিনী কুপিয়ানস্কের ৯০ শতাংশ পুনরুদ্ধার করেছে। একই সময়ে মস্কোতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন যে, ‘শত্রুরা শহরটি পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টা করছে’।
 
২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমদিকেই কুপিয়ানস্ক শহরটি মস্কোর দখলে চলে যায়। কিন্তু কয়েক মাস পরে সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনী রেলপথের এই কেন্দ্রটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। সম্প্রতি ইউক্রেন ধীরে ধীরে কুপিয়ানস্ক থেকে আস্তে আস্তে সেনা সরিয়ে নিচ্ছিল। এই সুযোগেই রুশ সেনাবাহিনী শহর দখলে হামলা জোরদার করে।
 
গত অক্টোবর মাসের শেষ দিকে পোকরোভস্ক ও কুপিয়ানস্ক শহর ঘিরে ফেলার দাবি করে রাশিয়া। এর প্রায় এক মাস পর পূর্ব ইউক্রেনের খারকিভের এক গুরুত্বপূর্ণ শহটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে মস্কো। গত ২০ নভেম্বর রুশ সেনা কমান্ডার সের্গেই কুজোভলেভ এক ঘোষণায় বলেন, রুশ বাহিনী ‘কুপিয়ানস্ক শহর মুক্ত করার কাজ সম্পন্ন করেছে’।

এ সময় শহরটিকে ‘ইউক্রেনের প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শহরটি পরিদর্শনের যাওয়ার আহ্বানও জানান তিনি। তবে এক মাসের মধ্যে ইউক্রেনীয় বাহিনী শহরটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। পোকরোভস্ক শহরের নিয়ন্ত্রণ নিয়েও লড়াই অব্যাহত রয়েছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেহরি খাওয়ার ফজিলত

1

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

2

গাজা যুদ্ধবিরতি: সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান চার দেশের

3

বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি

4

যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা

5

২০ ওভার খেলেও সেঞ্চুরি হলো না হৃদয়ের

6

‘পাকিস্তানের বিপক্ষে খেলতে আমরা প্রস্তুত, বাকিটা তাদের সিদ্ধ

7

৪৭ বছর পর বাংলাদেশের ফুটবলে পাকিস্তানি খেলোয়াড়

8

বিনম্র শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃত

9

বেলিংহ্যামকে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ডের কোচ

10

ইংল্যান্ডের তিন বড় তারকার একসঙ্গে বিশ্বকাপ খেলা অনিশ্চিত

11

গোল্ডেন গ্লোবে সেরা পুরস্কার ‘অ্যাডোলেসেন্স’খ্যাত অভিনেতা ওয়

12

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২৬, মৃত্যু নেই

13

বিদেশিদের ভয়-হয়রানি বন্ধে হাইকোর্টের যুগান্তকারী রায়

14

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারত ‘গুরুত্বপূর্ণ অংশী

15

আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর

16

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

17

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৬

18

আমির-অরিজিৎ গভীর রাতে কলেজে প্রবেশ করায় বিতর্ক

19

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

20