Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধবিরতি: সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান চার দেশের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও নানা কারণ দেখিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় চুক্তি রক্ষায় পক্ষগুলোকে নিজেদের অঙ্গীকার রক্ষার আহ্বান জানিয়েছে কাতার, মিসর, তুরস্ক ও যুক্তরাষ্ট্র। 

যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের পর্যালোচনা করতে চুক্তিতে সম্পৃক্ত দেশগুলোর শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল শনিবার মায়ামিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে উইটকফ বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রতিটি অংশ বাস্তবায়নে পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। একই সঙ্গে সব পক্ষকে তাদের দায়িত্ব পালন, সংযম প্রদর্শন ও পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’ 

তবে চুক্তি বাস্তবায়ন ঘিরে এখনো বিভিন্ন টানাপোড়েন রয়ে গেছে বলে বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়।
 
উইটকফের বিবৃতিতে যুদ্ধবিরতির প্রথম ধাপে কিছু অগ্রগতির কথাও উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে মানবিক সহায়তা সম্প্রসারণ, জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া, আংশিক সেনা প্রত্যাহার ও সহিংসতা কমে আসা।

বিবৃতিতে আরও বলা হয়, চুক্তির দ্বিতীয় ধাপে অন্তর্বর্তী প্রশাসন গঠন ও দ্রুত কার্যকর করার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনা চলবে।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গত শুক্রবার ইসরায়েলি বেমার আঘাতে একটি আশ্রয়কেন্দ্রে ছয়জন নিহত হয়েছেন। এতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ জনে।

অন্যদিকে, বারবার হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে ইসরায়েল। সেনাবাহিনী জানিয়েছে, অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় তাদের তিন সেনা নিহত হয়েছেন।

যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েলকে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে, হামাসের পরিবর্তে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ ফিলিস্তিনি ভূখণ্ড পরিচালনা করবে। সেখানে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে।

সূত্র: আরব নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক

1

নয় কর্মকর্তাকে বদলি-পদায়ন ইসির

2

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্প

3

যুদ্ধ দীর্ঘায়িত হলে সর্বাধিক মূল্যস্ফীতি হবে দ. এশিয়ায়, কমবে

4

জার্মানিতে-আলোচনার-টেবিলে-যুক্তরাষ্ট্র-চীন

5

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনাসহ ৩ জন

6

মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে

7

দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন খামেনি

8

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

9

তৃণাকে ছাড়াই থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের

10

আজকের মুদ্রার রেট: ২৮ জানুয়ারি ২০২৬

11

বড়দিনের আমেজে জয়া আহসান, দিলেন বিশেষ বার্তা

12

যেসব কৌশলে যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলেছে ইরান

13

প্রেমে বিচ্ছেদের পর মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছিলেন

14

হাসিনা যাদের মায়া করে নাই, তাদের উচিত না হাসিনার জন্য মায়া দ

15

বিপুল ভোটে ধানের শীষের জয় হবে: রবি চৌধুরী

16

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, স্প্যানিশ এক পরিবারের ৪ সদস্য নিখোঁজ

17

ফের কমলো স্বর্ণের দাম

18

বিশ্বকাপ খেলার স্বপ্নে মাঠে ফিরলেন নেইমার

19

শীর্ষস্থানে আর্সেনাল, ইউনাইটেডের হোঁচট

20