Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রেমে বিচ্ছেদের পর মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছিলেন জোভান

বিনোদন ডেক্স : অভিনয়জীবনের শুরুর দিকেই একটি সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। সম্পর্কটির স্থায়িত্ব ছিল মাত্র এক মাস। কিন্তু সেই অল্প সময়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই জোভানের জীবনে নেমে আসে তীব্র মানসিক চাপ। 

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা খোলাখুলি বলেন অভিনেতা। জোভানের ভাষায়, সম্পর্কটির সময়কাল খুব বেশি না হলেও বিচ্ছেদের পর নিজেকে সামলানো তাঁর জন্য ভীষণ কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিও এসেছে, যখন তিনি মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছেন। পডকাস্টে জোভান বলেন, “সম্পর্কটা খুব অল্প সময়ের ছিল।

 কিন্তু শেষ হয়ে যাওয়ার পর মনে হয়েছিল সবকিছু ভেঙে পড়ছে। এমনও হয়েছে—মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।” তবে এই অভিজ্ঞতাই তাঁকে আরও শক্ত করেছে বলে মনে করেন অভিনেতা। জীবনের এই কঠিন সময়গুলোই নাকি তাঁকে মানুষ হিসেবে পরিণত করেছে এবং একজন অভিনেতা হিসেবে চরিত্রের গভীরে ঢুকতে সাহায্য করেছে।

 উল্লেখ্য, গত বছর জোভান অভিনীত মোট ৫৬টি নাটক প্রচারিত হয়েছে। সেগুলোর সম্মিলিত ইউটিউব ভিউ প্রায় ৫০৭ মিলিয়ন—যা বর্তমান সময়ে যেকোনো অভিনয়শিল্পীর তুলনায়ই উল্লেখযোগ্য সাফল্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক জানিয়েছিলেন, কেমোথেরাপি না নিলে সর্বোচ্চ ৬ মাস বাঁচব

1

‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহ

2

তারেক রহমানের দেশে ফেরা আটকে আছে কোথায়?

3

তড়িঘড়ি করে দুটি আইন করতে চায় সরকার, ফখরুলের প্রতিবাদ

4

বিশ্বকাপ খেলার স্বপ্নে মাঠে ফিরলেন নেইমার

5

আশুলিয়ায় কিশোর গ্যাং এর তান্ডবে অতিষ্ঠ জনজীবন

6

২০০৩ সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমা

7

ভূমিকম্পে কাঁপল ইরান

8

রমজানে বদহজম ঠেকাতে কি খাওয়া উচিত?

9

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

10

দেশের অর্থনীতিতে বাড়ছে বাণিজ্য ঘাটতির চাপ

11

তারেক রহমানের আসার ফ্লাইট থেকে সরানো হলো ২ কেবিন ক্রুকে

12

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

13

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

14

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর

15

নির্বাচনি উত্তাপে শৃঙ্খলার প্রতীক সেনাবাহিনী

16

বাংলাদেশ-ভারত ম্যাচে সেই ‘বিতর্কিত’ রেফারি

17

আজকের স্বর্ণের দাম: ২৫ ডিসেম্বর ২০২৫

18

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৯

19

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

20