Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

আবারও বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত!

স্পোর্টস ডেস্ক : আবারও বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হতে চলেছেন নাজমুল হোসেন শান্ত। গত জুনে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সফরের দ্বিতীয় টেস্ট শেষে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। এরপর থেকে টেস্ট দলের নতুন অধিনায়ক নিয়োগ নিয়ে বিসিবির ভেতরে আলোচনা চলছিল।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম শুক্রবার রাতে টি–টোয়েন্টি সিরিজের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যকে নিয়ে এ বিষয়ে বৈঠক করেন। সেখানেই টেস্ট দলের নেতৃত্বে শান্তর নাম চূড়ান্ত হয়। প্রথমে শান্ত নেতৃত্ব গ্রহণে অনিচ্ছুক ছিলেন, তবে পরবর্তীতে সম্মতি দিয়েছেন। তাকে রাজি করানোর দায়িত্ব ছিল বোর্ডের একজন সাবেক ক্রিকেটারের ওপর, যিনি বর্তমানে পরিচালক হিসেবেও কাজ করছেন।

শান্ত দায়িত্ব ছাড়ার পর থেকেই নতুন টেস্ট অধিনায়কের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। প্রথমে ধারণা করা হচ্ছিল ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সুযোগ দেওয়া হবে। তবে মিরাজের চেয়ে লিটন দাস এগিয়ে ছিলেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে সেই ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসকে টেস্টের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

জবাবে তিনি বলেছিলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়া অনেক বড় বিষয়। আমার মনে হয় কেউ না (নিষেধ) করবে না, তাদের (বিসিবির) পক্ষ থেকে এখনও কিছু (সিদ্ধান্ত বা আলোচনা) আসেনি।’শান্তর নেতৃত্বে বাংলাদেশ দীর্ঘ সময়ের জন্য টেস্ট খেলবে বলে ধারণা করা হচ্ছে। নতুন অধিনায়ক ঘোষণা এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মৌসুমে নতুন রেকর্ডের হাতছানি মেসির সামনে

1

নির্বাচন সফল করার বিষয়ে ইসিকে আশ্বস্ত করলেন আইজিপি

2

জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা হাইকোর্টের রুল

3

চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ

4

শীতে ঘরেই বানান মুরগির আঙ্গারা কাবাব

5

দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

6

আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬

7

যুদ্ধবিধ্বস্ত গাজায় ঝড় ‘বায়রন’র তাণ্ডব, ১৪ জনের প্রাণহানি

8

বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ: তারেক রহমান

9

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত

10

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

11

মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

12

জিয়া উদ্যানে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ

13

আমরা জিতেছি, তাদের আর কিছুই নেই : ট্রাম্প

14

ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠল ৪ গুণ

15

ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান

16

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের :

17

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ‘নির্বাচনি ক্যাম্প’ স্থাপন নিষিদ

18

সিলেট জুড়ে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন বোরো ধান চাষে

19

কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরা

20