বিনোদন ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ইতোমধ্যে প্লেয়ার বেচা-কেনার অনুষ্ঠান নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন গত আসরে সর্বোচ্চ রান করা বাংলাদেশ দলের অনিয়মিত তারকা নাঈম শেখ।
১. শহীদ আফ্রিদি : ২০১২ সালের আসরে ৭ লাখ ডলারে শহীদ আফ্রিদিকে দলে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। বিপিএলের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার পাকিস্তানের এই কিংবদন্তি।
২. ক্রিস গেইল : ২০১২ সালের আসরে ৫ লাখ ৫১ হাজার ডলারে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে দলে টানে বরিশাল বার্নার্স।
৩. মারলন স্যামুয়েলস : ২০১২ সালের বিপিএলে ৩ লাখ ৬০ হাজার ডলারে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে দলে নেয় দুরন্ত রাজশাহী।
৪. কাইরন পোলার্ড : ২০১২ সালের বিপিএলে ৩ লাখ ডলারে কাইরন পোলার্ডকে দলে টানে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
৫. ইমরান নাজির : ২০১৩ সালের আসরে ২ লাখ ৮০ হাজার ডলারে পাকিস্তানের তারকা ওপেনার ইমরান নাজিরকে দলে টানে চিটাগং কিংস।
৬. শহীদ আফ্রিদি : ২০১৩ সালের টুর্নামেন্টে ২ লাখ ৭৫ হাজার ডলারে শহীদ আফ্রিদিকে দলে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
৭. আজহার মাহমুদ : ২০১৩ সালে নিলাম থেকে ২ লাখ ৬ হাজার ডলার দিয়ে আজহার মাহমুদকে দলে নেয় বরিশাল বার্নার্স।
৮-৯. শোয়েব মালিক এবং ডোয়াইন ব্রাভো : ২০১২ সালের নিলামে ১ লাখ ৫০ হাজার ডলারে দল পান শোয়েব মালিক এবং ডোয়াইন ব্রাভো। দুজনকেই দলে নেয় চিটাগং কিংস।
১০. ব্র্যাড হজ : ২০১২ সালের আসরে ১ লাখ ৪০ হাজার ডলারে ব্র্যাড হজকে দলে টানে বরিশাল বার্নার্স।
মন্তব্য করুন