Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

আটোয়ারীতে মনোসেক্স তেলাপিয়ার আধানিবিড় চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৫ - ২০২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় মৎস্য চাষীদের নিয়ে মনোসেক্স তেলাপিয়ার আধানিবিড় চাষ পদ্ধতি বিষয়ক একদিন মেয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বুধবার ( ৩ ডিসেম্বর) উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার ২০জন মৎস্য চাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রধান প্রশিক্ষক হিসেবে মৎস্য ভবন,রমনা-ঢাকা’র বাস্তবায়ন শাখার সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান (লাভলু) উপস্থিত ছিলেন। অন্যান্য প্রশিক্ষকদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা,পঞ্চগড় ড. কে.এম আব্দুল হালিম ও আটোয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.)রতন কুমার বর্মন প্রশিক্ষণ প্রদান করেন। প্রধান প্রশিক্ষক বলেন, বাংলাদেশের মৎস্য চাষ খাতে গত দশকে ব্যাপক উন্নয়ন হয়েছে। এবং এর মধ্যে মনোসেক্স তেলাপিয়া চাষ একটি উল্লেখযোগ্য অবদান রেখেছে।

মনোসেক্স তেলাপিয়া হল একটি বিশেষ পদ্ধতির মাছ চাষ, যেখানে শুধুমাত্র পুরুষ তেলাপিয়া মাছ চাষ করা হয়। এই পদ্ধতিতে মাছের দ্রুত বৃদ্ধি, অধিক উৎপাদন এবং লাভজনক ব্যবসার সুযোগ রয়েছে। বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশ তেলাপিয়া চাষের জন্য অত্যন্ত উপযোগী, যা এই দেশকে মনোসেক্স তেলাপিয়া চাষের জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে।

প্রশিক্ষণে মনোসেক্স তেলাপিয়া চাষে পুকুর নির্ধারণ,মনোসেক্স তেলাপিয়া চাষের পদ্ধতি সম্পর্কে মৎস্য চাষীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। প্রশিক্ষকগণ বলেন, মনোসেক্স তেলাপিয়া দ্রুত বৃদ্ধি, অনিয়ন্ত্রিত প্রজনন রোধ, সমান আকারের মাছ হয়। বাজরে এ মাছের চাহিদা বেশী হওয়ায় দাম ভালো পাওয়া যায়।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকে নিয়ে যে প্রশ্ন মদরিচের ভালো লাগে না

1

শেষ ১২ বলে ৫০, সেমিতে ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশের

2

আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে: মির্জা

3

দেশের ৮ বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস

4

ট্রাম্প-নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধা

5

আজ সরকারি দপ্তরগুলোতে যাচ্ছে না হাসিনা-কামালের রায়ের কপি

6

সৌম্য সরকারের জায়গায় দলে ঢুকলেন নাঈম শেখ

7

৩ মার্চ চন্দ্রগ্রহণ, বিভাগীয় শহরে যখন দেখা যাবে মহাজাগতিক দৃ

8

শেখ হাসিনা টিউলিপ রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

9

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন

10

ইমরান খানের জন্য ইলন মাস্ককে যে আবেদন জেমিমার

11

যেকোনো সময় শুরু হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

12

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোট দেওয়ার বিষয়ে যা জানা গেল

13

ইরানের সর্বোচ্চ নেতার ক্ষমতা কতটা, কীভাবে নির্বাচিত হয়?

14

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৯

15

বাংলাদেশের গ্রুপে থাকা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

16

ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না: হাসনাত

17

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলের সিদ্ধান্ত প্রত্যাহারের দা

18

ফিলিস্তিনি লেবেলে ইউরোপে ঢুকছে ইসরাইলি খেজুর!

19

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

20