Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে মানবিক বিপর্যয় নেমে এসেছে। তীব্র ঠাণ্ডায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছে আট লাখের বেশি সেবাগ্রহীতা।

এ দুর্যোগ ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া-সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। শীতের এ তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের কবলে পড়েছেন ১১ কোটি ৮০ লাখ মানুষ। দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে পাঁচজন মারা গেছেন। পরিস্থিতি সামাল দিতে অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল নিউইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। 

 

প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থতিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেগুলো খোলা হবে না। সেই সঙ্গে খুব জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে বাড়ির বাইরে বের নাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়াগত পরিস্থিতির কারণে বিমান চলাচলও স্থগিত আছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাতে জানা গেছে, রবিবার বিভিন্ন মার্কিন বিমান বন্দরে বাতিল করা হয়েছে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট। করোনা ভাইরাস মহামারির পর এই প্রথম একদিনে এত বেশিসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে। সূত্র: বিবিসি, এপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

1

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

2

জয়পুরহাটে দু:স্থ শীতার্তদের মাঝ রেড ক্রিসেন্ট এর শীতবস্ত্র

3

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

4

হামজা-শমিতরা কঠিন কাজটাই সহজ করে দিয়েছে

5

১০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

6

‘পাকিস্তান ক্রিকেটের জন্য বাংলাদেশ এখন পর্যন্ত কি করেছে’

7

বিশ্বকাপে এখনো অনিশ্চিত মেসি, যা বললেন স্কালোনি

8

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?

9

প্রবাসীরা বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

10

ভূমিকম্পে রাজধানীর কোন এলাকা নিরাপদ?

11

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

12

জন্মহারে বড় ধস, অর্থনৈতিক সংকটের মুখে চীন!

13

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্

14

ইরানি শাসনব্যবস্থা এখনো যে কারণে ভেঙে পড়েনি

15

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

16

দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক

17

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত

18

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরাইল

19

জেনে নিন শীতে কোন খাবারগুলো আপনাকে উষ্ণ রাখবে

20