Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান,তিনি তার প্রতিরক্ষা মন্ত্রীর পদ পরিবর্তন করতে যাচ্ছেন এবং এই পদটির জন্য বর্তমানে ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩৪ বছর বয়সি মিখাইলো ফেদোরভকে প্রস্তাব দিয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি)  জেলেনস্কি তার দৈনিক ভাষণে বলেন, ‘আমি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। আমি মিখাইলো ফেদোরভকে নতুন ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রীর পদ প্রস্তাব করেছি।

’একইদিনে ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হিসেবে কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুদানভ এত দিন সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘নিরাপত্তার বিষয়বলি এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উন্নয়নে এখন ইউক্রেনকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। সেই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে।

 রাষ্ট্রের এসব দায়িত্ব বাস্তবায়নে কাজ করবে প্রেসিডেন্টের দপ্তর।’নতুন চিফ অব স্টাফের বিষয়ে জেলেনস্কি আরও লেখেন, ‘এসব ক্ষেত্রে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। রাষ্ট্রের এসব বিষয়ে লক্ষ্য অর্জনে তার সক্ষমতা আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

1

ভূমিকম্প মোকাবিলায় নতুন পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

2

একাত্তরের যুদ্ধের পর চব্বিশের যুদ্ধে এসে সেই তরুণদের দেখলাম

3

জাতীয় পরিষদে পাস হলো সংবিধানের ২৭তম সংশোধনী বিল

4

আগামী ৩ দিন কমবে দিন-রাতের তাপমাত্রা

5

হরিয়ানায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের কয়েক ঘণ্টা পর দিল্লির

6

আমেরিকার রোজা যেন সত্যি বিষাদে মোড়ানো, কেন বললেন জায়েদ

7

‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’

8

আজকের স্বর্ণের দাম: ১২ এপ্রিল ২০২৬

9

পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

10

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

11

‘দেশু ৭’ সিনেমায় থাকছেন অনির্বাণ, এবার দেবের পরিচালনায় শুভশ্

12

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

13

২০২৬ বিশ্বকাপে পা রাখল জার্মানি-নেদারল্যান্ডস

14

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে ব

15

৪৭ বছর পর বাংলাদেশের ফুটবলে পাকিস্তানি খেলোয়াড়

16

কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়ায় গাজর

17

সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ, সমালোচনার মুখে ইংল্য

18

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান?

19

জেরুজালেমে জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইসরাইল

20