Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ইরান কাউকে ভয় পায় না, বাঙ্কারে লুকিয়ে নেই খামেনি’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাঙ্কারে লুকিয়ে নেই, বরং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোতলাঘ সম্প্রতি এনডিটিভি-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পশ্চিমা সংবাদমাধ্যমগুলো খামেনিকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলেও তিনি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না এবং যেকোনো আগ্রাসন মোকাবিলায় তেহরান এখন পুরোপুরি প্রস্তুত।

সাক্ষাৎকারে মোতলাঘ দাবি করেন, ইরানে সম্প্রতি ঘটে যাওয়া সরকারবিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর হাত রয়েছে। তিনি জানান, বিক্ষোভ শুরুর দিকে নিরাপত্তা বাহিনী যথেষ্ট ধৈর্য ও নমনীয়তা দেখিয়েছিল। কিন্তু যখন বিদেশি মদতপুষ্ট ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলো’ নাশকতা শুরু করে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে, তখন সরকার কঠোর হতে বাধ্য হয়। 

তার দেওয়া তথ্যমতে, সম্প্রতি সহিংসতায় ৩,১১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২,৪২৭ জনই বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সশস্ত্র সন্ত্রাসী। তিনি আরও জানান, অনেক বিক্ষোভকারীকে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারস্য উপসাগরে রণতরী পাঠানোর হুমকির বিষয়ে মোতলাঘ বলেন, ইরান অতীতেও প্রমাণ করেছে যে তারা যেকোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। 

গত বছরের জুনে ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধ কিংবা সাম্প্রতিক অস্থিরতা দমনের উদাহরণ টেনে তিনি বলেন, যেকোনো বহিঃশক্তি যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তবে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে। বর্তমানে দেশটির পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং কয়েক দিনের মধ্যে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু করে দেওয়া হবে বলে সরকারি আশ্বাসের কথা তিনি উল্লেখ করেন।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কনসাল জেনারেল বলেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত ও ইরান তাদের বাণিজ্যিক সহযোগিতা বজায় রাখার চেষ্টা করছে। বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক রক্ষায় দুই দেশই কিছু বিকল্প সমাধান বের করেছে। 

ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে তিনি বলেন, কোনো বিদেশি নাগরিক সেখানে ক্ষতিগ্রস্ত হননি এবং তাঁরা সম্পূর্ণ নিরাপদে আছেন। বিদেশি ষড়যন্ত্র রুখতে সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে তিনি সমর্থন জানান এবং বর্তমান স্থিতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন।

সূত্র: এনডিটিভি

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের প্রভাব অঞ্চল ঘোষণা করা ‘ডনরো

1

দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও জাতিকে বেদনাবিধুর করে: তার

2

কুমিল্লা-৬ আসনে বিক্ষোভ

3

বিয়ে করছেন জেফার-রাফসান!

4

বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

5

‘প্রেমের সম্পর্কে জড়াব না, সরাসরি বিয়ে করব’

6

ভেন্যু সংকটে ৯ দিন পেছাল জাতীয় টেবিল টেনিস

7

ইফতারে প্রশান্তি দেবে ‘শরবত-ই-মহব্বত’

8

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

9

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে ব্যাটিংয়ে শ্রীলংকা

10

মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প

11

দুইদিনে ইসিতে ১৬৪ আপিল

12

কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং করার চেষ্টা হচ্ছে : আসিফ মাহম

13

বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা ভারতের

14

শেখ হাসিনা থাকতে পারলে মুস্তাফিজ কেন খেলতে পারবে না: রশিদ লত

15

দেশবাসীর প্রতি যে আহ্বান জানালেন তারেক রহমান

16

ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান

17

প্রথম ইনিংসে ৪৫০ রান দিয়ে ভারত কি আগে টেস্ট জিতেছে?

18

এবার ভারতে ভূমিকম্প

19

নিয়ন্ত্রণহীন পারমাণবিক প্রতিযোগিতার শুরু, পরিণতি কী?

20