Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কী কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার

বিনোদন ডেক্স : জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই এই বিচ্ছেদের খবর সামনে এলো। আর এ বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তাহসানের ডিভোর্স কার্যকর হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’কী এমন জটিলতা তৈরি হলো তাহসান ও রোজার মধ্যে? কেন ভেঙে যাচ্ছে তাদের সংসার? সেই কারণ খুঁজছেন সবাই।

যদিও দুপক্ষই নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেননি, তবুও সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ ও বাস্তব প্রেক্ষাপট বিশ্লেষণ করলে তাদের সংসার ভাঙার কয়েকটি সম্ভাব্য কারণ ভক্তদের নজরে আসে। ভক্তদের মতে, তাহসান-রোজার বিচ্ছেদের পেছনে বিভিন্ন কারণ একসঙ্গে কাজ করতে পারে।

দীর্ঘ সময় আলাদা দেশে থাকা, উভয়ের ব্যস্ত পেশাগত জীবন, তাহসানের শোবিজ জীবন ও সামাজিক মিডিয়ার চাপ, ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার অমিল, বয়সের গ্যাপ থেকে মানসিক দূরত্ব দূর না হওয়াও তাহসান-রোজার বিচ্ছেদের একটা কারণ বলে মনে করছেন অনেকে।

সবচেয়ে মজবুত কারণ হিসেবে শোবিজে উড়ে বেড়াচ্ছে এই গুঞ্জনটি। তাহাসানের ঘনিষ্ঠ কিছু সূত্রের মতে মেয়ে আইরা তাহরিম খানের জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ, আইরাকে কেন্দ্র করে মিথিলার সঙ্গে যোগাযোগ মেনে নিতে পারছিলেন না রোজা আহমেদ। সম্পর্কের এই টানাপোড়েনের জেরে বিচ্ছেদের পথে হেঁটেছেন তাহসান।তবে বিচ্ছেদের পেছনে চূড়ান্ত কারণ বা সত্য জানেন কেবল তাহসান ও রোজাই।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হুথির

1

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার

2

সাবেক প্রতিমন্ত্রীর স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল

3

২০২৫ সালে নজর কাড়লেন যেসব অভিনেত্রী

4

নতুন ডেলিভারি শিখেছেন নাসুম আহমেদ

5

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

6

বাণিজ্যের নতুন মাইলফলকে ভারত ও রাশিয়া

7

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের

8

হারলেও পঞ্চম দিনে বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিলো আয়ারল

9

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচ

10

‘রুনা-জয়ারা এভাবে কেন ছবি তুলেন বুঝি না’

11

সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল

12

রমজানের আগে ওমরাহ পালন করলেন শোয়েব মালিক

13

পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক, খেসারত দিতে হলো মোস্তাফিজে

14

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ভারত থেকে ‘উধাও’ ৩১ লাখ কোটি রুপি

15

শমীকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্যান্ডির!

16

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

17

বাংলাদেশ-ভুটান বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে দুই দেশের

18

ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান

19

বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স

20