Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সঞ্চয়পত্রের সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত

ডেস্ক নিউজ : জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে কিছুক্ষেত্রে সুদহার কমানোর যে সিদ্ধান্ত হয়েছিল, সেখান থেকে সরে এসেছে সরকার। রোববার নতুন মুনাফার হার বাতিল করে পুরনো হার বহাল রাখার প্রজ্ঞাপন জারি করার জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) অনুরোধ করেছে অর্থ বিভাগ। এখন আইআরডি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

এই প্রজ্ঞাপন জারি হলে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর মাস পর্যন্ত যে হারে মুনাফা পেতেন সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা, আগামী ছয় মাসও সেই হারেই মুনাফা দেওয়া হবে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব আবদুর রহমান খান রোববার সন্ধ্যায় জানান, ‘এতক্ষণে পূর্বের হার বহাল রেখে প্রজ্ঞাপন জারি করেছে সম্ভবত। না হলে এখনই হবে।’

এর আগে গত ২৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছিল। এতে সাধারণ মধ্যবিত্ত ও সীমিত আয়ের বিনিয়োগকারীরা বিপাকে পড়ে যান। এমন অবস্থায় আগের হারই বহাল রাখা হলো।

জানা যায়, দেশে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র।এ সঞ্চয়পত্রে এত দিন সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে ৫ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ; সেটিই বহাল রাখা হয়েছে। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে এ মুনাফার হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ, সেটিও ঠিক আছে।

পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে, অর্থাৎ মেয়াদ পূর্তিতে মুনাফা ছিল ১১ দশমিক ৯৮ শতাংশ; এখনো তা বহাল রাখা হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১১ দশমিক ৮০ শতাংশ বহাল থাকল।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১ দশমিক ৮৩ শতাংশ; যা আগামী ৬ মাসের জন্য ঠিক রইল। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ; তাও ঠিক আছে।

এ ছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এ মুনাফার হার ১১ দশমিক ৭৭ শতাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি কালের সমাপ্তি: রাইট টু ফ্রিডম হয়ে ওঠে একটি সাহসী কন্ঠের

1

জানা গেল মোজতবা খামেনির সর্বশেষ শারীরিক অবস্থা

2

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

3

তাইওয়ান নিয়ে চীন-জাপান বিরোধ জাতিসংঘ পর্যন্ত গড়ালো, কারণ ক

4

গাজায় ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

5

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত

6

আরাধ্যর জন্মদিনে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা

7

তরুণদের অংশীদার না করলে শিক্ষা সংস্কার সম্ভব নয়: সুজান ভাইজ

8

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

9

পরীক্ষার্থীদের জন্য নীরব পরিবেশ নিশ্চিতে সব ফ্লাইট বন্ধ রাখল

10

বিপিএলে এসে ‘দাম্পত্য ইনিংসের’ সমাপ্তি টানলেন ইমাদ ওয়াসিম

11

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

12

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

13

দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও জাতিকে বেদনাবিধুর করে: তার

14

ইসলামি বিপ্লব বার্ষিকীতে জাতীয় ঐক্যের ডাক ইরানের প্রেসিডেন্ট

15

শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

16

রোনালদো থেকে সানিয়া মির্জা: দুবাইয়ে কার কত সম্পত্তি

17

কিমের তদারকিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরি

18

ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস

19

যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা!

20