Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

সারা দেশে বৃষ্টির আভাস

ডেস্ক নিউজ : রাজধানীসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. শাহীনুল ইসলামের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অফিস কতৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়?

1

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

2

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে ব্যাটিংয়ে শ্রীলংকা

3

দশ টাকার জন্যও কারও কাছে যাব না: হাসনাত আব্দুল্লাহ

4

যেভাবে ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

5

আজকের মুদ্রার রেট: ২৯ নভেম্বর ২০২৫

6

যে সংসদে ফিরিয়েছিলেন প্রাণ, সেখানেই ফিরলেন নিথর দেহে

7

মদ্যপানে ইউরোপে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!

8

৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

9

সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা বুধবার

10

স্বামী-কন্যার মন্ত্রিত্ব দেখলেন হুরুন নাহার

11

বিরামপুরে আদিবাসী কিশোরী ফুটবল প্রতিযোগিতা॥

12

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন ইংলিশ অলরাউন্ডার

13

বিয়ের এক মাস পূর্ণ হতেই বিশেষ বার্তা রাশমিকা-বিজয়ের

14

ব্ল্যাকে দ্যুতি ছড়ালেন সুনেরাহ

15

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

16

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

17

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

18

বিশ্বকাপ খেলার স্বপ্নে মাঠে ফিরলেন নেইমার

19

ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণ

20