Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: রিজভী

ডেস্ক নিউজ : বড় ধরনের সংকট না হলে সরকার নির্ধারিত ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া জামে মসজিদের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে তিনি বলেন, এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। আজকে তার মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার।

দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া চালু হলে সবাই ধানের শীষের হয়ে কাজ করবেন। এতে আর ভেদাভেদ থাকবে না। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. ইউনুছ আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলার অন্য নেতারা উপস্থিত ছিলেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ ও গণভোটের বিষয়ে যা বললেন রুমিন ফারহানা

1

তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্র

2

১০০ বছরেও আরেকজন রোকেয়া আসেনি—এটাই আমাদের ব্যর্থতা

3

পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা ‘চমৎকার’ হয়েছে: ট্রাম্প

4

জাহানারার অভিযোগ তদন্তে রুবাবা দৌলাসহ তিন সদস্যের কমিটি

5

খনিজ সম্পদের নতুন ‘পাওয়ার হাউস’ হওয়ার পথে সৌদি

6

ফের কমলো স্বর্ণের দাম

7

যে শর্তে মানলে ফের ইসরাইলে অস্ত্র রপ্তানি করবে জার্মানি

8

বাংলাদেশের গ্রুপে থাকা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

9

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

10

আমদানির সুপারিশে কি পেঁয়াজের দাম কমবে

11

কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎস

12

লিভারপুলের সঙ্গে ড্র করেও শীর্ষে রইল আর্সেনাল

13

ভালো করতে পারেননি তাসকিন, তার দলও হেরেছে

14

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

15

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

16

হাদিকে নিয়ে লেখার পর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : অ

17

হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

18

সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা বুধবার

19

জাপানে যাওয়ার প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল করল চীন

20