Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াবে বিএনপি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। 

সভাটির আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’। রিজভী বলেন, আগামী দিনে জনগণের ইচ্ছায় বিএনপি সরকার গঠন করলে এসব পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। পুনর্বাসন, সামাজিক প্রতিষ্ঠা এবং তাদের যথাযথ মূল্যায়নের যে প্রতিশ্রুতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বারবার দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে। 

তিনি বলেন, দেশের জন্য এবং দলের জন্য এসব পরিবারের যে ত্যাগ ও অর্জন, তার কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয়।  হারিয়ে যাওয়া সন্তানদের ত্যাগ, রক্তাক্ত লাশের স্মৃতি উপেক্ষা করে কোনো রাজনৈতিক সাফল্য টেকসই হতে পারে না। এই ত্যাগই গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি।

রিজভী বলেন, ৪৪ বছর ধরে যাকে দমন করা যায়নি, যার মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শের পতাকা এখন তারেক রহমান বহন করছেন। সেই পতাকা যেন কখনো নুয়ে না পড়ে, সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কারণ এই জাতি রক্তঋণে আবদ্ধ, সেই ঋণ পরিশোধ করতেই হবে।

মতবিনিময়সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে

1

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা

2

প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখবে দুদক

3

৫০ শতাংশ সেনা সদস্য সরিয়ে নেওয়ার তথ্য গুজব: স্বরাষ্ট্র উপদেষ

4

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায়  মা

5

রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

6

নভেম্বরের ৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫ কোটি ডলার

7

নেপালের পর্বতে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু

8

অপু বিশ্বাস-বুবলীর বিপরীতে অভিনয় প্রসঙ্গে যা বললেন সজল

9

অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান

10

ছাড়পত্র না পাওয়া প্রবাসী ফুটবলারকে নিয়েই বাংলাদেশ ম্যাচের দল

11

গুগল ফটোসে এআই ফিচার, পাবেন যে সুবিধা

12

গম্ভীরকে বরখাস্ত করার প্রশ্নে যা বললেন গাঙ্গুলি

13

গাজা পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক: জাতিসংঘ মহাসচিব

14

নওগাঁয় ১১ দলীয় ঐক্য জোটের লিফলেট বিতরণ

15

ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জানালো ইইউ

16

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

17

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

18

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

19

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

20