Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাড়পত্র না পাওয়া প্রবাসী ফুটবলারকে নিয়েই বাংলাদেশ ম্যাচের দল দিলো ভারত

স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। আজ (শনিবার) এক বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি সামনে রেখে গেল সপ্তাহখানেক বেঙ্গালুরুতে ক্যাম্প করেছে ভারত। হাই-ভোল্টেজ ম্যাচটি খেলতে আজ সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে সফরকারী দলের। 

 

এক হামজা চৌধুরী যেন বদলে দিয়েছেন বাংলাদেশ ফুটবলের চিত্রটা। ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন সমর্থকরা। হামজার দেখানো পথে হেঁটে এরই মধ্যে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন সামিত সোম, ফাহামিদুল, জায়ান ও সর্বশেষ কিউবা মিচেলরা। বাংলাদেশের দেখানো পথে হাঁটছে ভারতও। হামজাদের বিপক্ষে ম্যাচের আগে স্কোয়াডে ডাকা হয়েছে অস্ট্রেলিয়ার প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামসকে। 

তবে রায়ানের খেলা এখনো নিশ্চিত নয়। তার অন্তর্ভুক্তি নির্ভর করছে ফুটবল অস্ট্রেলিয়া থেকে এনওসি এবং এরপর ফিফা ও এএফসি থেকে অনুমোদনের ওপর। আন্তর্জাতিক ফুটবলে বিভিন্ন দেশের ফেডারেশনের আওতাধীন খেলোয়াড়দের ক্ষেত্রে এই অনুমোদন প্রক্রিয়া বাধ্যতামূলক।

 

ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, উইলিয়ামস দলের সঙ্গে ঢাকায় ভ্রমণ করবেন। কিন্তু প্রশাসনিক প্রক্রিয়া পূরণ হওয়ার আগে তাকে মাঠে নামানো যাবে না। বাংলাদেশের বিপক্ষে তাকে খেলানোর জন্য এরই মধ্যে আবেদন করে রেখেছে ভারত। আগামী ১৭ নভেম্বরের মধ্যে অনাপত্তিপত্র পেলে ঢাকার মাঠেই দেখা যেতে পারে তাকে। নয়তো আরও দীর্ঘায়িত হবে তার ভারত অভিষেকের অপেক্ষা। অবশ্য এরই মধ্যে ভারতের হয়ে ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি।

বাছাই পেরিয়ে অবশ্য মূল পর্বে খেলার সম্ভাবনা বাকি নেই ভারত বা বাংলাদেশের। চার ম্যাচ খেলে দুই দলই পেয়েছে মাত্র ২টি করে পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় 'সি' গ্রুপের পয়েন্ট টেবিলে সবার নিচে ভারত।  

বাংলাদেশ ম্যাচের জন্য ভারতের স্কোয়াড: গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, সাহিল; আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ ইয়ুমনাম, হিমিংথান্মাওইয়া রালতে, জয় গুপ্তা, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান; ব্রিশন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, মাকারতন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম; এডমুন্ড লালরিন্দিকা, লাল্লিয়াঞ্জুলা ছাংতে, মোহাম্মদ শানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং।  

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

1

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল

2

আমার ফিউচার হিরোইন হানিয়া আমির: শাকিব খান

3

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

4

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার

5

মদ্যপানে ইউরোপে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!

6

৫০তম বিসিএস প্রিলি চলছে, ২ লাখ ৯০ হাজার চাকরিপ্রার্থী

7

ইরানের পক্ষে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া গালিবাফ কে?

8

চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা কেন প্রয়োজন, জানালেন নৌপ

9

কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে

10

ডিভোর্স নিয়ে মুখ খুললেন কণ্ঠশিল্পী সালমা

11

শাশুড়িকে নিয়ে নতুন তথ্য দিলেন বুবলী

12

৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান

13

‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’-এ কে কোন পুরস্কার জিতলেন?

14

ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার

15

সহজ ভাষায় মহানবী (সা.)–এর জীবনী লিখতে চান আসিফ নজরুল

16

বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে হবে? সোনাক্ষীর বক্তব্যে যা বললে

17

ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, ছয় মাওবাদী নিহত

18

রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি ‘চূড়ান্ত পর্যায়ে’: ট্রাম্প

19

অবস্থা ‌অপরিবর্তিত, এখনও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া

20