Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারকাদের চলমান বিলাস, কার ভ্যান সবচেয়ে দামি!

বিনোদন ডেস্ক : রুপালি পর্দার ঝলমলে আলোয় যেমন তারকাদের জীবন, তেমনই পর্দার আড়ালেও তাঁদের চাহিদা কম নয়। শুটিং সেটে দীর্ঘ সময় কাটাতে হয়, কখনও শহরের বাইরে, কখনও প্রান্তিক লোকেশনে। তাই অনেক তারকার কাছেই এখন ভ্যানিটি ভ্যান শুধু বিশ্রামের জায়গা নয়, যেন চলমান বিলাসবহুল বাড়ি। বিছানা থেকে রান্নাঘর, এমনকি জিম সব সুবিধাই থাকছে এক ছাদের নিচে।

দক্ষিণের জনপ্রিয় তারকা আল্লু অর্জুন-এর ভ্যানিটি ভ্যান নাকি ভারতের সবচেয়ে দামি। কালো রঙের সেই ভ্যানে রয়েছে পাঁচতারা হোটেলের মতো অন্দরসজ্জা। আধুনিক আলোর কারুকাজ, আরামদায়ক শোবার ব্যবস্থা সব মিলিয়ে প্রায় সাত কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যায়।
 
 
 
ভ্যানিটি ভ্যান নিয়ে খুঁতখুঁতে স্বভাবের কথা একাধিকবার শোনা গেছে শাহরুখ খান-এর ক্ষেত্রে। তাঁর ভ্যানের অন্দরসজ্জা করেছেন খ্যাতনামা নকশাকার দিলীপ ছাবরিয়া। কাচের মতো দেখতে বিশেষ উপাদানে তৈরি মেঝে, অত্যাধুনিক প্রযুক্তি আর একটি পূর্ণাঙ্গ জিম সব মিলিয়ে চার থেকে পাঁচ কোটি টাকার বিলাস।
 
সময় মেনে কাজ করা অক্ষয় কুমার বিরতির সময় কাটান নিজের ভ্যানেই। সেখানে রয়েছে আলাদা খাওয়ার জায়গা ও রান্নাঘর। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তৈরি সেই ভ্যান তাঁর আরাম ও নিয়মানুবর্তিতারই প্রতিফলন। আধুনিকতার ছোঁয়ায় তৈরি সালমান খান-এর ভ্যানেও রয়েছে আলাদা মহড়া কক্ষ।
 
চার কোটি টাকার সেই ভ্যানে কাজের প্রস্তুতি থেকে বিশ্রাম সবই সম্ভব একসঙ্গে। দৈর্ঘ্যে প্রায় বারো মিটার হৃতিক রোশন-এর ভ্যান তিন ভাগে বিভক্ত। একাধিক আলোকপর্দা, শোবার ঘর ও বসার ঘর সব মিলিয়ে চার কোটি টাকার এই চলমান ঠিকানা তাঁর তারকাসুলভ জীবনযাত্রারই অংশ।
 
 
 
এই তালিকায় রয়েছেন আরও অনেকে। সঞ্জয় দত্ত-এর ভ্যানের মূল্য তিন কোটির বেশি। রণবীর সিং-এর কাছেও রয়েছে বিলাসবহুল ভ্যান। অভিনেত্রীদের মধ্যে শীর্ষে দীপিকা পাড়ুকোন। তাঁর ভ্যানে রয়েছে ব্যক্তিগত ঘর ও আলাদা বসার জায়গা, যার খরচ প্রায় দুই কোটি টাকা।
 
আলিয়া ভাট-এর ভ্যান সাজিয়েছেন গৌরী খান, রঙিন ও ব্যক্তিত্বময় সাজে। আর কঙ্গনা রানাউত নাকি শুধু অন্দরসজ্জাতেই খরচ করেছেন প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা।
 
সব মিলিয়ে বোঝাই যায়, শুটিং সেটে কাটানো দীর্ঘ সময়কে স্বাচ্ছন্দ্যময় করতে তারকারা এখন ভরসা রাখছেন নিজের ভ্যানিটি ভ্যানে। পর্দার সামনে যতটা জৌলুস, পর্দার পেছনেও ততটাই আড়ম্বর। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতনের চেয়ে ৫ গুণ বেশি শেয়ারে দরবৃদ্ধি, বেড়েছে লেনদেনও

1

ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা

2

যুদ্ধ নিয়ে এবার পার্লামেন্টে নতুন ঘোষণা দিলো ইরান

3

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

4

আফগানিস্তানে ফের হামলা চালাতে পারে পাকিস্তান

5

খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ!

6

‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়াচ্ছেন রণবীর সিং

7

দুই দিনের সফরে মালয়েশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম

8

ভারতে বিতর্কের মুখে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত

9

তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা

10

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

11

এপস্টেইন কেলেঙ্কারিতে ক্লিনটন দম্পতি, নতুন নথি ঘিরে তোলপাড়

12

আমদানির সুপারিশে কি পেঁয়াজের দাম কমবে

13

‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

14

জেলেনস্কিকে নিয়ে হতাশ ট্রাম্প

15

রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান

16

আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপস করেছে: আমির খস

17

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসায় ভাসছেন আলিয়া

18

ভালো করতে পারেননি তাসকিন, তার দলও হেরেছে

19

জুলাই সনদ পাস হলে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে : শিল্প উপদেষ্টা

20