Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসায় ভাসছেন আলিয়া

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, বৃটিশ চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন বাফটা। এর ৭৯তম আসরে এবার উপস্থাপিকার দায়িত্ব পালন করেন আলিয়া।

লন্ডনের ঐতিহাসিক রয়ার ফেস্টিভ্যাল হল-এ সাউথব্যাঙ্ক সেন্টারে অনুষ্ঠিত জমকালো আয়োজনে ভারত থেকে আলিয়া ছাড়াও উপস্থি ছিলেন দেশে-বিদেশের জনপ্রিয় তারকারা। অনুষ্ঠানের মঞ্চে সেরার হাতে পুরস্কার তুলে দিতে ও পুরো অনুষ্ঠান সঞ্চালনার প্রধান দায়িত্বে ছিলেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক আলান কামিং। 
 
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত এ জমকালো অনুষ্ঠানে রুপালি গাউনে ধরা দেন আলিয়া। বাফটার মঞ্চে সেরার নাম ঘোষণা করতে প্রথমেই আলিয়া দর্শকের উদ্দেশে বলেন, ‘নমস্কার’।
 

এরপর হিন্দিতেই বলেন,পরের পুরস্কারটি এমন একটি সিনেমার জন্য, যা ইংরেজি ভাষায় নয়। 

বাফটার মঞ্চে হিন্দিতে কথা বলেছেন আলিয়া। ছবি: সংগৃহীত

 

হিন্দি ভাষা বলায় কেউ বুঝতে না পারায় তখন আলিয়া মজা করে ইংরেজিতে বলেন,এইটুকু বুঝার জন্য এখনই সাবটাইটেল খুঁজতে যাবেন না! আমি হিন্দি ভাষায় বলেছি, পরের পুরস্কারটি এমন একটি সিনেমার জন্য, যা ইংরেজি ভাষায় নয়।এরপরই দর্শকের হাসি আর করতালিতে মুখরিত হয়ে ওঠে বাফটার মঞ্চ। আন্তর্জাতিক এমন একটি মঞ্চে নিজ দেশ ও ভাষাকে আত্মবিশ্বাসের সাথে তুলে ধরায় মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ভিডিও। আলিয়ার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রিয় নায়িকাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরাও।

প্রসঙ্গত, আলিয়া সেরা ইংরেজি-বহির্ভূত চলচ্চিত্র বিভাগে পুরস্কার প্রদান করেন। এ বিভাগে মনোনীত সিনেমাগুলো হলো ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’, ‘দ্য সিক্রেট এজেন্ট’, ‘সিরাট’, ‘দ্য ভয়েজ অব হিন্দ রাজব’ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। ৫ সিনেমার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পর এ বিভাগে সেরার পুরস্কার ঘরে তোলে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ১:১২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য

1

সোনার দামে নতুন রেকর্ড, আজ থেকেই কার্যকর

2

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজ

3

মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশ

4

ভুটা‌নের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাৎ

5

‘সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়ে

6

শান্ত ও তানজিদ তামিমকে দলে ভেড়াল রাজশাহী

7

চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্

8

উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

9

আমদানির সুপারিশে কি পেঁয়াজের দাম কমবে

10

রমজানের রোজা ফরজ হয়েছিল কখন?

11

আরও খারাপ কিছু হতে পারতো, কাজ করতে দিন: ট্রাম্প

12

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব: যুবরা

13

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের লক্ষ্য ১৯৬

14

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব: উপদে

15

‘অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ’

16

স্টাম্পে আঘাত করে কত টাকা জরিমানা দিলেন বাবর

17

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যায় আসামির দায় স্বীকার, কারাগারে প

18

সুখবর পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তারা

19

স্বাধীনতা স্তম্ভের সংশোধনীসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

20