Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে বাছাই পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে উঠেছে ইরান। গ্রুপ জিতে ইরানের প্রতিপক্ষ হয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি আসছে বিশ্বকাপের প্রধান স্বাগতিক। বিশ্বকাপের সিংহভাগ আয়োজন করা হবে সেই দেশেই। যুদ্ধ পরিস্থিতিতে সেই দেশে গিয়ে বিশ্বকাপে না খেলার কথা ভাবছে ইরান। শিগগিরই বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণাও দিতে পারে ইরান, জানাচ্ছে তেহরান টাইমস।

ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম বলেছেন, বিষয়টি নজরে রাখা হবে। শনিবার ওয়েলসের কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, ‘আমি আজ সকালে ইরান নিয়ে যে খবর পড়েছি, আপনারাও একইভাবে পড়েছেন। আজ আমাদের একটি বৈঠক হয়েছে। বিস্তারিত মন্তব্য করার সময় এখনো আসেনি। তবে আমরা বিশ্বের সব বিষয় নিয়ে পরিস্থিতির অগ্রগতি নজরে রাখব।’

তিনি বলেন, ‘ওয়াশিংটনে ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে সব দল অংশ নিয়েছে। আমাদের লক্ষ্য নিরাপদ বিশ্বকাপ আয়োজন। সব দল অংশ নেবে। আমরা সব সময়ের মতো তিনটি আয়োজক সরকারের সঙ্গে যোগাযোগ রাখব। সবাই নিরাপদ থাকবে।’বিশ্বকাপে ইরানের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে। দুটি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেসে। ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচটি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়া

1

রমজানে বিভাজন দূর করুন, সাহায্য পৌঁছে দিন: জাতিসংঘ মহাসচিব

2

কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

3

আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

4

বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই: রাহানে

5

আস্থার সংকটে মাস্কাট বৈঠক: সরাসরি আলাপেও গলল না ইরান-যুক্তরা

6

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

7

বেতদিঘী ইউনিয়নে নিজ উদ্যেগে রাস্তা নির্মাণ॥

8

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

9

৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

10

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলের সিদ্ধান্ত প্রত্যাহারের দা

11

শীর্ষস্থানে আর্সেনাল, ইউনাইটেডের হোঁচট

12

চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষো

13

বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমা ‘হোয়াইটে’ গাইবেন জেনিফার লোপেজ

14

দেশের ক্ষেতমজুরদের জীবনমান উন্নয়নেদুর্গাপুরে স্মারকলিপি প্রদ

15

যুক্তরাষ্ট্র ‘সমান ও ন্যায্য’ পারমাণবিক আলোচনার জন্য প্রস্তু

16

১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের

17

যা রয়েছে রুমিন ফারহানার হলফনামায়

18

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা নিয়ে যে বার্তা

19

মেসি যেন বিশ্বকাপ না জেতেন প্রার্থনা করেছিলেন রোনালদো

20