Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল

গণমাধ্যমটি সরকারের ঘনিষ্ঠ দুইটি সূত্র থেকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি বেড়েছে—এমন মূল্যায়নের পর দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা খামেনিকে নিরাপদে রাখার সিদ্ধান্ত নেন। সূত্রগুলো জানায়, ওই স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত এবং সেখানে পরস্পর সংযুক্ত একাধিক টানেল রয়েছে। এছাড়া বলা হয়েছে, সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র মাসউদ খামেনি এখন তার দপ্তরের দৈনন্দিন কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন এবং সরকারের নির্বাহী শাখাগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন।

এদিকে ইরানে হামলা চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ইসরাইল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ বলেছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যে রণতরী, যুদ্ধবিমানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে।

চ্যানেল-১২ জানিয়েছে, গত আটমাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। এরসঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রোনস এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়ল ৩৫.২ শতাংশ

1

‘এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন’

2

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ড

3

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান

4

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

5

বিশ্বকাপে একই মাঠে ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ, যা বললেন লিটন

6

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

7

কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম

8

ভিলা ম‍্যাচে বোতল ছোঁড়ায় চেলসির শাস্তি

9

'অনেক হয়েছে, আর ওয়াশিংটনের নির্দেশে চলবো না'

10

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহ

11

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

12

ভারত শেষ চারে উঠবে না, দাবি আমিরের

13

মাদারীপুরে সাড়ে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

14

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চক্রান্ত নস্যাতের দাবি ইরানের

15

বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ

16

আক্রমণভাগের শক্তি বাড়াতে ঘানার উইঙ্গারকে দলে নিলো সিটি

17

ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নুরুল হক, সম্পাদ

18

কুষ্টিয়ার দৌলতপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

19

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

20