Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বাংলাদেশ চেয়েছিল শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলতে। কিন্তু আইসিসি এই সুযোগ পাকিস্তানকে দিলেও দেয়টি টাইগারদের। বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় টাইগারদের বাদ দিয়ে বিশ্বকাপ খেলার জন্য স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

তবে ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের দাবির পক্ষে রয়েছে পাকিস্তান। তারা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতাশ। বাংলাদেশকে সমর্থন করে বিশ্বকাপে নাও খেলতে পারে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করে জানিয়েছেন, আজ শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে বিশ্বকাপ খেলা না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান। 

তবে পাকিস্তান যদি বিশ্বকাপ খেলা থেকে সরে দাঁড়ায়, সেই শূন্যস্থান পূরণে আইসিসিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এমন পরিস্থিতিতে ‘বিশ্বকাপের আসন ফাঁকা’ থাকার ভিত্তিতে উগান্ডা নিজেদের প্রার্থিতার প্রস্তাব দিয়েছে। তারা লিখেছে, ‘প্রিয় আইসিসি, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জায়গা খালি হয়, তবে উগান্ডা একদম প্রস্তুত— ব্যাগ গোছানো এবং প্যাড পরা। পাসপোর্টগুলোও গরম (বরফ নয়)।

কোনো বেকারকে ওভেনে রাখতে হবে না বা কোনো জাহাজকেও মাঝপথ থেকে ইউ-টার্ন নিতে হবে না। গরম, শোরগোল আর চাপ? আমরা আমাদের সেই সাহসী কিট (জার্সি) নিয়েই আসব।’ ধারণা করা হচ্ছে, এই পোস্ট দিয়ে উগান্ডা বোঝাতে চাইছে, শেষ সময়ে তারা আইসিসির কাছ থেকে বিশ্বকাপ খেলার প্রস্তাব পেলে তারা পুরোপুরি প্রস্তাব থাকবে। সম্প্রতি আইসল্যান্ড ক্রিকেটের একটি পোস্টকে ইঙ্গিত করে উগান্ডা এমন ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়েছে।

পাকিস্তান না খেললে আইসল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে রাখা হয়েছিল, পরে তারা নিজেদেরকে সরিয়ে নেয়। তারা লিখেছে, ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা ঘোষণা করছি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সরে দাঁড়ালে তাদের স্থলাভিষিক্ত আমরা হচ্ছি না। আমাদের হার উগান্ডার জন্য অর্জন, তাদেরকে শুভ কামনা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প

1

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে

2

মালিঙ্গার সাফল্যে কীভাবে জড়িয়ে মুশফিক, সঠিক উত্তরে মিলবে উপহ

3

মোদির বিরুদ্ধে বাঁশি নিয়ে নামলেন বিজয়

4

লিভারের একাংশ কেটে বাদ দেওয়া হলো দীপিকার

5

ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান

6

আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড

7

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা বললেন ট্রাম্প

8

বিশ্বকাপ খেলার স্বপ্নে মাঠে ফিরলেন নেইমার

9

রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর

10

এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

11

কাকাবাবু মানেই রহস্য আর অ্যাডভেঞ্চার

12

আইসিসির আসল চেহারা উন্মোচন করল উইজডেন

13

নতুন ডেলিভারি শিখেছেন নাসুম আহমেদ

14

জেরুজালেমে জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইসরাইল

15

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে নরওয়ের কড়া বার্তা

16

মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা, আসছে নতুন নিয়

17

অবশেষে সেই চীনা যুবককে আশ্রয় দিল যুক্তরাষ্ট্র

18

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জলপাই তেলের ভূমিকা

19

ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দেওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

20