Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুগ্ধজাত পণ্য সহ্য হয় না তামান্নার

বিনোদন ডেক্স : অন্ধের মতো ডায়েটের ট্রেন্ড অনুসরণ করেন না। বরং নিজের শরীরের জন্য যা প্রয়োজন, সেদিকেই মনোযোগী হন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার খাদ্যাভ্যাস কেমন? সকাল থেকে রাত পর্যন্ত যা খেয়ে থাকেন তিনি জানান সে কথা। অভিনেত্রীর ত্বকের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত-অনুরাগীরা। তার ছিপছিপে ও তন্বী চেহারার প্রতি ঈর্ষান্বিত মানুষের সংখ্যাও নেহাত কম নয়।

৩৬ বছরের অভিনেত্রী তামান্না ভাটিয়া কৃচ্ছ্রসাধনে বিশ্বাসী নন। সাধারণ ও সাদামাটা নিয়ম মেনে চলেন তিনি। অন্ধের মতো ডায়েট করেন না। নিজের শরীরের প্রতি যত্ন নেন অভিনেত্রী। মনোযোগ দেন পরিমিত খাবারে। আর তাই যারা ডায়েটের পথে হাঁটতে ভয় পান, তারাও অভিনেত্রীর দেখানো পথে চলা শুরু করতে পারেন। তামান্না বলেন, সময়ের সঙ্গে সঙ্গে একজন নারীর শরীর পাল্টে যেতে থাকে। সেই পরিবর্তনের সঙ্গে খাদ্যাভ্যাস ও সুস্থ থাকার অভ্যাসও বদলাতে থাকে। এ মনোভাবই তাকে এতদিন ফিট থাকতে সাহায্য করেছে।

দুধ বা দুগ্ধজাত পণ্য এবং গ্লুটেন সহ্য করতে পারে না তামান্নার শরীর। তাই অভিনেত্রীর ডায়েটে জায়গা পায় না দুই ধরনের খাবার। তবে কালেভদ্রে স্বাদকোরকের বায়না মেটাতে দুগ্ধজাত পণ্য খেয়ে ফেলেন তামান্না। সংযম আর ইচ্ছাশক্তির ভারসাম্য বজায় রাখায় বিশ্বাসী তিনি। এবার সারাদিনের খাদ্যতালিকা জানিয়ে দিলেন তামান্না ভাটিয়া। কখন কী খান অভিনেত্রী জেনে নিন?

ভোরে ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস পানি পান করেন তামান্না ভাটিয়া। এরপর রাতে ভিজিয়ে রাখা বাদাম খান। কখনো আমন্ড, কখনো বা আখরোট, আবার কখনো কালো কিশমিশ। সঙ্গে একটি করে ফল। খানিক পর ড্রাই ক্যাপুচিনো খেয়ে মন ফুরফুরে করে নেন অভিনেত্রী। কোনো কোনো দিন কফির বদলে চাও খান তিনি।

মুগ ডালের চিলা বা ডিম খেয়ে জলখাবার সারেন তামান্না ভাটিয়া। দিনের প্রাক্কালে প্রোটিনের উৎসে শরীরে জোর মেলে তার। আর দুপুরেও প্রোটিনের প্রতি পক্ষপাতিত্ব করেন। কিনোয়ার সঙ্গে যে কোনো প্রকারের প্রোটিন খান তিনি। যার ফলে দিনভর গায়ে বল মেলে। ব্লুবেরি বা কলার মতো ফল খেয়ে বিকাল-সন্ধ্যার খিদে মেটান তামান্না ভাটিয়অ। কখনো-সখনো মিষ্টির আকাঙ্ক্ষা তৈরি হলে খেজুর খেয়ে থাকেন। এর ফলে সব রকম স্বাদের খাবারও খেতে পারেন, আবার নিয়ম থেকে বিচ্যুতিও ঘটে না।

দুপুরের সঙ্গে বিস্তর ফারাক নেই নৈশভোজে। প্রোটিনে ভরপুর খাওয়াদাওয়া করতে ভালোবাসেন তামান্না। কিনোয়া, সবজি আর সালাদ দিয়ে পেট ভরান তিনি। নিয়মিত নাচ ও শরীরচর্চা করেন বলে প্রোটিনের চাহিদা মেটানোর বিষয়ে সচেতন অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমের তীব্রতা বাড়বে

1

জরিমানা গুনলেন ধোনি

2

ডলারের দাম বাড়ায় কমেছে স্বর্ণের দাম

3

পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে এক বছরে ১০০ ছক্কার রেকর্ড

4

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন

5

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

6

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

7

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বেচা-কেনায় নতুন সিদ্ধান্ত

8

সালাহউদ্দিনের সম্পদ সাড়ে ১৭ কোটি, বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ট

9

অভাবে গাছের পাতা খেয়েছি: সুচন্দা

10

‘একুশে পদকপ্রাপ্তির খবর শুনেছি চিঠি পাইনি’

11

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ২২ জনের সাক্ষ্য

12

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্র

13

পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখত

14

টি-টোয়েন্টিতে আরও এক রেকর্ড গড়লেন অভিষেক

15

৬ জানুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন

16

বাংলাদেশকে নিয়ে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা

17

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্

18

যার অপেক্ষায় বাংলাদেশ, তিনি ফিরছেন: আমীর খসরু

19

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১১ জানুয়ারি

20