Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫৯ বছরে মা হলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক : ৫৯ বছর বয়সে সন্তানের জন্ম দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দিয়েছেন এক চীনা নারী। এটি তার দ্বিতীয় সন্তান। এর আগে তার একটিমেয়ে রয়েছে। খবর সাউথ মর্নিং চায়না পোস্টের।

ঝোউ নামের ওই নারী জানান, তার প্রথম সন্তান মেয়ে। মেয়ে বড় হয়ে বিদেশে চলে যাওয়ায় তিনি ও তার স্বামী খুব ‘একাকী’ অনুভব করছিলেন। একাকিত্ব কাটাতে এ দম্পতি দুবছর আগে আরও একটি সন্তান নেওয়া পরিকল্পনা করেন। 

গর্ভধারণের জন্য ঝোউ নিজের স্বাস্থ্য ঠিক করা এবং শরীরকে প্রস্তুত করা শুরু করেন। সুষম খাদ্যগ্রহণ ও নিয়মিত শরীরচর্চার পাশাপাশি তিনি ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন।

এ দম্পতির বয়স অনেক বেশি হওয়ায় তাদের স্বাভাবিক প্রক্রিয়ায় গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্য ছিল, গর্ভধারণে ঝুঁকিও ছিল অনেক বেশি। কিন্তু তারা আশা ছাড়েননি। আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণের জন্য এ দম্পতি চিকিৎসকের দ্বারস্থ হন এবং কয়েক মাসের চিকিৎসায় সফলভাবে গর্ভধারণে সক্ষম হন।

ঝোউ বলেন, গর্ভধারণের পর চিকিৎসকেরা তার বিশেষ যত্ন নিতেন। এই নারী বলেন, ‘চিকিৎসকেরা নিয়মিত আমাকে বার্তা পাঠাতেন, আমার স্বাস্থ্যের খোঁজখবর রাখতেন। আমার নিজেকে পান্ডা মনে হতো, চিকিৎসকেরা যাকে যত্নসহকারে রক্ষা করছেন।’

ঝোউকে গর্ভকালীন নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তার রক্তচাপ অনেক বেড়ে গিয়েছিল, কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিল, পা অনেক ফুলে যেত। তার আরও বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল।

তাই গর্ভধারণের প্রায় ৩৩ সপ্তাহ পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ৯ জানুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে ঝোউ ২ দশমিক ২ কেজি ওজনের একটি ছেলেশিশুর জন্ম দেন।

ঝোউয়ের চিকিৎসক গুও বলেন, তিনি একজন সাহসী মা, যিনি এই ভয়ংকর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এই প্রতিবেদনে ঝোউয়ের স্বামী বা তার মেয়ে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সা

1

ভারতে নতুন আতঙ্ক, গলা বাঁচাতে অদ্ভুত কাণ্ড

2

আইএমডিবির শীর্ষে, ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আহান-অনীত

3

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ নিয়ে বিশাল সিদ্ধান্ত নিল পাকিস্ত

4

২৯ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

5

ঢাকা-৮ আসন: মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

6

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

7

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

8

বিশ্ব মুসলিম যে ৭ ব্যতিক্রমী রীতিতে রমজান উদযাপন করেন

9

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

10

‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়াচ্ছেন রণবীর সিং

11

৫৯ বছরে মা হলেন তিনি

12

হানিয়ার বিয়ের জন্য ২০২৬ সাল শুভ নয়, দাবি জ্যোতিষীর

13

প্রেসিডেন্ট পেজেশকিয়ান / ইরান কখনোই নিঃশর্ত আত্মসমর্পণ করবে

14

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নেয়ার অভিযোগ

15

১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলামের তারিখ নির্ধারণ

16

নিজের দু:সময়ের কথা জানালেন ঐন্দ্রিলা

17

এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

18

এটি ক্যারিয়ারের সবচেয়ে খারাপ অনুভূতির চার উইকেট: জাম্পা

19

সারাদেশে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

20