Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুইডেনে ফুটপাতে দাঁড়িয়ে থাকা পথচারীদের পিষে দিলো বাস

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) স্টকহোম শহরের কেন্দ্রে ঘটনাটি ঘটে। একটি ডাবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষারত যাত্রী ও পথচারীদের পিষে দেয়।

সুইডিশ পুলিশ জানিয়েছে, এটি কোনো হামলার ঘটনা নয়। পুলিশের এক মুখপাত্র বলেন, ‘এটিকে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। এটা আক্রমণ বলে মনে হওয়ার কোনো প্রমাণ মেলেনি। বাসচালককে গ্রেফতার করা হয়েছে। তবে এ ধরনের ঘটনা নিত্যনৈমিত্তিক।’

পুলিশ জানিয়েছে, রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের কাছে এই ঘটনাটি ঘটে। সে সময় বাসে কোনো যাত্রী ছিল না। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, উদ্ধারকারী সংস্থা এবং অ্যাম্বুল্যান্স। ঘটনাস্থলে ইমার্জেন্সি সার্ভিস কর্মীরা পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আফটনব্লাডেটের ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ‘একটি নীল রঙের দ্বিতল বাসকে ঘিরে রেখেছে পুলিশ এবং গাড়ির চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।’ ঠিক কী কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

1

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্

2

ইরানে হামলার গতি কমানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

3

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান

4

সামীরা-ডনসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

5

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিস

6

দ্বিতীয় বিয়ের পর পাকিস্তানি খেলোড়ারের বিরুদ্ধে খুনের অভিযোগ!

7

সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন

8

বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করে দেয়ার দাবি পাকিস্তানের

9

হত্যার মোটিভকে গুরুত্ব দিয়ে চলছে তদন্ত

10

রাশিয়া ইস্যুতে হাত গুটিয়ে নিচ্ছেন ট্রাম্প?

11

ঢাকা-১৯ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ডা: সালাউদ্দিন বাবু

12

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে

13

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নেয়ার অভিযোগ

14

মানুষ ভোটকেন্দ্রে এলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব: তার

15

বিশেষ কমিটিতে ‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত : স্বরাষ্ট্রমন্

16

রিপনের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে তামিমের তান্ডব, সহজ জয়ে টে

17

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

18

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

19

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশ

20