Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ‘অবৈধ’ বললেন শীর্ষ মার্কিন কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (১৯ ডিসেম্বর) চলতি বছরের সবশেষ সংবাদ সম্মেলন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। দুই ঘন্টার ব্রিফিংয়ে ওয়াশিংটনের পররাষ্ট্র নীতি নিয়ে বিস্তর আলোচনা করেন তিনি। এতে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় যুদ্ধবিরতি, ইউক্রেন যুদ্ধ ও ভেনেজুয়েলা ইস্যু উঠে আসে।

মাদুরো প্রসঙ্গে রুবিও বলেন, ভেনেজুয়েলার সাথে কূটনৈতিক আলোচনা ‘অনর্থক’ হবে। কারণ ল্যাটিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট তার প্রতিশ্রুতি পূরণের জন্য ‘বিশ্বাসযোগ্য নয়’। তার কথায়, ‘তিনি অতীতে হওয়া কোনো চুক্তিই কখনও মানেননি, যার ফলে তার সঙ্গে ভবিষ্যতে কোনো চুক্তি করার কথা বিবেচনা করাও কঠিন হবে।’
 
ভেনেজুয়েলা ইস্যুতে অবস্থান আরও কঠোর করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে নতুন নিষেধাজ্ঞা ও তেল ট্যাংকার জব্দের মাধ্যমে চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। চাপ জোরদারে নিকোলাস মাদুরো, তার স্ত্রী ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্প বলেন, দেশটির সঙ্গে সংঘাতের পথ ‘টেবিলের বাইরে নয়’। একই সঙ্গে তিনি জানান, ভেনেজুয়েলার জলসীমার কাছাকাছি আরও তেলবাহী ট্যাংকার জব্দ করা হতে পারে।
 
এর আগে ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্র। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মাদুরো সরকারের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। উত্তেজনার মধ্যেই পুয়ের্তো রিকোর পন্সে ও আগুয়াদিল্লা বিমানবন্দরে প্রশিক্ষণ মহড়া পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
 
চাপ জোরদারে নিকোলাস মাদুরো, তার স্ত্রী ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, মাদুরো দম্পতির সঙ্গে সংশ্লিষ্ট সাতজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অভিযোগ করেন, মাদক রাষ্ট্র টিকিয়ে রাখতে ভূমিকা রাখছে তারা।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁধনহারা অভিনেত্রী বাঁধন ফিরে পেলেন নতুন রূপ

1

ইরানে ভূমিকম্প অনুভূত

2

বিয়ের পরেই যে ইচ্ছার কথা প্রকাশ করলেন রাশমিকা

3

কুড়িগ্রাম পৌর মেয়র হিসেবে ব্যাপক আলোচনায় সাইয়েদ আহম্মেদ বাবু

4

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা

5

বিএনপি কোনো মেগা প্রজেক্টের দিকে যাবে না: আমির খসরু

6

বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, আশাবাদী ফাহিম

7

টানা পাঁচ ফ্লপের পর শ্রীলীলার ক্যারিয়ার সঙ্কটে

8

২৪ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

9

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

10

আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ

11

ইমরান খানকে নিয়ে নতুন তথ্য দিলেন তার বোন

12

জাপান আমাদের সামরিক হুমকি দিচ্ছে: চীনের পররাষ্ট্রমন্ত্রী

13

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

14

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্ট

15

‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’

16

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

17

মাদুরোর মিত্ররাই এখনো ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতায়

18

মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন

19

ভারত-জিম্বাবুয়েকে ফাইনাল চান দ্রাবিড়

20