Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইসরাইলি হামলায় নিহত ৩, তীব্র বন্যায় ভোগান্তিতে হাজারো ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনী চালানো সবশেষ হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সঙ্গে টানা ভারি বৃষ্টিতে প্লাবিত হয়েছে গাজার হাজারো অস্থায়ী আশ্রয়কেন্দ্র, যেখানে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

রোববার (১৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে নাসের মেডিকেল কমপ্লেক্সের এক সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বদিকে ইসরাইলি বোমা হামলায় তিনজন নিহত হন। একই দিনে ইসরাইলি বাহিনী গাজা সিটির জেইতুন এলাকার পাশাপাশি রাফাহের নিকটবর্তী কিছু এলাকায়ও হামলা চালায়।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল-খালিলি জানান, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরাইলি সেনারা  যে ‘ইয়োলো লাইন’-এর পেছনে সরে গেছে বলে দাবি করে, সেই লাইনের আশপাশেও তারা নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘ইয়োলো লাইন’র কাছে থাকা পরিবারগুলোর পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। সেনাবাহিনী এখনো আবাসিক ভবন ধ্বংস করছে এবং আতঙ্ক ছড়াচ্ছে, এদিকে প্রবল বৃষ্টিতে তাদের অস্থায়ী আশ্রয় প্লাবিত হচ্ছে।

ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, গাজায় গত দুই বছরের নির্বিচার বোমাবর্ষণে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে এমন প্রায় ১৩ হাজার পরিবার এখন তীব্র ঠান্ডা ও বন্যার মধ্যে অত্যন্ত দুর্বল ও অপ্রতুল আশ্রয়ে দিন কাটাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজার মোট ভবন ও আবাসিক ইউনিটের ৮০ শতাংশের বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইল এখনো গাজায় তাঁবু ও মোবাইল হোমসহ জরুরি আশ্রয়সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে—যা সংকটগ্রস্ত মানুষের ভোগান্তিকে আরও গভীর করছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

1

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

2

ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, উচ্চ সতর

3

ওয়াসিম আকরামের রেকর্ড নিজের দখলে নিলেন স্টার্ক

4

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে যে কথা বললেন সেলিনা

5

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কত ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর রা

6

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ,

7

আকুর দায় শোধের পর কমলো দেশের রিজার্ভ

8

আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর

9

বিয়ের পরেই যে ইচ্ছার কথা প্রকাশ করলেন রাশমিকা

10

আদালতের নির্দেশে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হবে :

11

পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

12

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২৬, মৃত্যু নেই

13

যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধা

14

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

15

আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস

16

শীর্ষস্থানে আর্সেনাল, ইউনাইটেডের হোঁচট

17

মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় আর্জেন্টিনার

18

প্রথমবারের মতো সরকারের ঋণ ছাড়ালো ২১ লাখ কোটি টাকা

19

ফুলবাড়ীতে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন॥

20