Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

ডেস্ক নিউজ : নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছে। গত ২১ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনপ্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিবেদনটি উপস্থাপন করে। কমিশনে মোট সদস্য ২৩ জন। 

প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন স্কেলে বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। 
 
জানা গেছে, বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হলে ১ লাখ ৬ হাজার কোটি টাকার বাড়তি দরকার পড়বে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। প্রায় একই হারে পেনশন, চিকিৎসাসহ বিভিন্ন ভাতাও বাড়বে। 
 
এদিকে, বেতন কমিশনের প্রতিবেদন অনুসারে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ বাড়ানোর সুপারিশ করা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আলোচনা হয়েছে। কয়েকজন উপদেষ্টার মতে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধু সরকারি চাকরিজীবীর বেতন অনেক বেশি বাড়ানো বৈষম্যমূলক হতে পারে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের সীমাবদ্ধ আয় বিবেচনা করে সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ না বাড়ানো অনুচিত বলে মনে করছেন তারা। 
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনায় হয়েছে। এদিকে, গতকাল এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বেতন কাঠামো বাস্তবায়ন-সংক্রান্ত কমিটি গঠন করা হয়নি। কমিটি হলে বাস্তবায়নের কাজ শুরু হবে।’ 
 
অবশ্য বেতনের বাড়তি অর্থের জোগান কিভাবে হবে এ বিষয়ে তিনি কোনো কিছু জানাননি। উপদেষ্টা পরিষদের গতকালের বৈঠকে নতুন বেতন কাঠামোর প্রস্তাব বাস্তবায়নে একটি কমিটি গঠনের কথা ছিল; যে কমিটি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে। কিন্তু সেই কমিটি গঠন করা হয়নি। ফলে, এই সরকারের আমলে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

1

অবশেষে ভারত থেকে মুক্তি মিলছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-আফ্রিক

2

মেঘলা থাকবে ঢাকার আকাশ, যে বার্তা দিল আবহাওয়া অফিস

3

ভারতে নতুন আতঙ্ক, গলা বাঁচাতে অদ্ভুত কাণ্ড

4

ট্রাম্প-নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধা

5

বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করে দেয়ার দাবি পাকিস্তানের

6

তানজানিয়ার কিলিমানজারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

7

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

8

বিপিএলে রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন বিদেশি যেসব তারকা

9

অনলাইন রিটার্নে প্রায় ৪৩০ কোটি টাকা রাজস্ব এসেছে: এনবিআর চেয়

10

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

11

এক হারে শেষ সব স্বপ্ন পাকিস্তানের

12

ফের যুদ্ধ শুরুর শঙ্কা ইরানের

13

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

14

মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪২ জন ওমরাহ যাত্রী

15

‘আমাদের গল্পে কোনো ভিলেন নেই’

16

বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই: রাশেদ খান

17

দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও জাতিকে বেদনাবিধুর করে: তার

18

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

19

ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান

20