Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক হারে শেষ সব স্বপ্ন পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক  :গ্রুপ এ এর সুপার এইটের সমীকরণ এখন অনেকটাই পরিষ্কার। তবু শেষ ম্যাচের আগে কয়েকটি দলের ভাগ্য এখনো ঝুলে আছে।ভারত ইতোমধ্যে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে। তারা নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হারলেও কোনো সমস্যা নেই। তিন ম্যাচ শেষে ভারতের পয়েন্ট ৬। এই গ্রুপ থেকে আর দুটি দলের একসঙ্গে ৬ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে ভারতের পরের পর্ব নিশ্চিত।

 

শীর্ষস্থান হারানোর সম্ভাবনা থাকলেও এই ফরম্যাটের বিশ্বকাপে সেটার তেমন কোনো গুরুত্ব নেই। কারণ আগেই সুপার এইটের গ্রুপ নির্ধারণ করে রাখা হয়েছে। পাকিস্তান চাইলে গ্রুপের শীর্ষেও উঠতে পারে, তবে সেটিও বাস্তবে বাড়তি সুবিধা দেবে না।

ভারতের কাছে ৬১ রানের হারের পর পাকিস্তানের সামনে তৈরি হয়েছে নতুন শঙ্কা। কাজটা একদিকে সহজ, আবার কঠিনও। নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতেই হবে। হারলেই বিদায়। জয়ের ব্যবধান কোনো বিষয় নয়। এমনকি ম্যাচ পরিত্যক্ত হলেও পাকিস্তান এগিয়ে যাবে। কাগজে কলমে নামিবিয়া দুর্বল দল হলেও তারা মোটেও সহজ প্রতিপক্ষ নয়। চমক দেখানোর ক্ষমতা আছে তাদের।

এই হারের ফলে পাকিস্তান নেমে গেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। কারণ তাদের নেট রান রেট এখন যুক্তরাষ্ট্রের চেয়ে খারাপ। যুক্তরাষ্ট্র নিজেদের সব ম্যাচ খেলে ফেলেছে। তাই তাদের নেট রান রেট আর বদলাবে না। পাকিস্তান হারলে তাদের নেট রান রেট আরও খারাপ হবে। ফলে হার মানেই সালমান আলী আঘাদের দলের বিদায়।

নেদারল্যান্ডসের পথ সবচেয়ে কঠিন। তাদের আগে ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে। একই সঙ্গে নামিবিয়াকে পাকিস্তানকে হারাতে হবে। এই দুই শর্তই কঠিন। এমনকি সব কিছু পক্ষে গেলেও যুক্তরাষ্ট্রকে নেট রান রেটে ছাড়িয়ে যেতে হবে, যেটা মোটেও সহজ নয়।

যুক্তরাষ্ট্রের অবস্থাও পুরোপুরি নিরাপদ নয়। পাকিস্তান যদি নামিবিয়াকে হারায় কিংবা ম্যাচ ভেসে যায়, তাহলে যুক্তরাষ্ট্র ছিটকে যাবে। তবে নামিবিয়া জিতলে তাদের আশা থাকবে। তারপরও নেদারল্যান্ডস যদি ভারতকে বড় ব্যবধানে হারায়, তাহলে হিসাব বদলে যেতে পারে। সম্ভাবনা কম, তবে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান

1

চলমান বিপিএলে নাসিরের দ্রুততম ফিফটি

2

ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প

3

দিল্লির ঘটনায় স্থগিত রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার প্রচ

4

রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের বার্তা

5

নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

6

ঢাকায় প্রথমবারের মতো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

7

প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূত

8

‘২০০ শতাংশ শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত-পাকিস্তান’

9

একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে

10

‘ওর দিল্লি কেড়ে নেব’ মমতার হুংকার

11

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান

12

কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন

13

বেলজিয়ামকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা

14

বিয়ের পরদিনই মক্কায় প্রিয়াঙ্কা

15

বাংলাদেশের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ বিদেশি পর্যবেক্ষকদের

16

আটোয়ারীতে মনোসেক্স তেলাপিয়ার আধানিবিড় চাষ পদ্ধতি বিষয়ক প্রশি

17

পুরো ক্যারিয়ার বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখেছিলাম: লিওনেল মে

18

মিস ইউনিভার্সের মঞ্চে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছেন মিথিলা

19

এবার কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সানাউল্লাহ

20