Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের ভাগে ২২০ আসন, বাকি কোন দল পাচ্ছে কতটি

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জোটের আসন সমঝোতা আজ চূড়ান্ত হচ্ছে। জোট সূত্রে জানা গেছে, মোট ৩০০ আসনের মধ্যে ২২০টি আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামী। বাকি ৮০টি আসনে জোটভুক্ত অন্যান্য দলের নেতারা প্রার্থী হবেন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এর আগে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। পাশাপাশি ৪৭টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সংরক্ষণ করে বাকি আসনগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টনের সিদ্ধান্ত ছিল। তবে ইসলামী আন্দোলন জোটে না আসায় তাদের জন্য নির্ধারিত আসনগুলো পুনরায় বণ্টন করা হয়েছে।

সর্বশেষ সমঝোতা অনুযায়ী, এনসিপি পাচ্ছে ৩০টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য ২৩টি এবং খেলাফত মজলিসের জন্য ১২টি আসন প্রায় নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। এছাড়া কয়েকটি আসন এখনো উন্মুক্ত রাখা হয়েছে, যেগুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে শেষ মুহূর্তে।

জোট সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জোটের পক্ষ থেকে চূড়ান্ত আসন বণ্টনের তথ্য ঘোষণা করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে মাস্কাট বৈঠক: সরাসরি আলাপেও গলল না ইরান-যুক্তরা

1

গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

2

শাকিবের সঙ্গে অপুর পোশাকে মিল, যা বললেন অভিনেত্রী

3

এবার ভারতেই অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ!

4

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

5

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

6

‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়া

7

ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দেওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

8

যমুনা গ্রুপের ইয়াসিন ইসলাম নাজেল ডব্লু বিসির মুয়েথাই সভাপতি

9

দিনাজপুরে সড়ক বিভাগের অভিযান ৫০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ

10

যুদ্ধবিরতির আভাসে তেলের বাজারে স্বস্তি

11

ইউরোপের বিরুদ্ধে গিয়ে এশিয়ায় ঝুঁকছে রাশিয়া

12

পে স্কেল নিয়ে নতুন অনিশ্চয়তা

13

খামেনির ওপর হামলার চেষ্টা নিয়ে সতর্কতা ইরানের

14

মাদারীপুরে সাড়ে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

15

রাশিয়াকে কয়েকশ’ উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান

16

টরেন্টোর পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা

17

ফুলবাড়ীতে সমান আওয়াজ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত॥

18

‌‘ইমরান খান জীবিত, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার’

19

বিভিন্ন এলাকায় আ.লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল, প্রশ্ন ম

20