স্পোর্টস ডেস্ক : বিপিএলের নিলাম শেষ হয়েছে এক সপ্তাহেরও বেশি সময় আগে। তবে সরাসরি চুক্তিতে দলে খেলোয়াড় টানা বজায় রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই ধারাবাহিকতায় এবার সাদাকাত এবং জহিরকে দলে নিল নোয়াখালী। সোমবার (৮ ডিসেম্বর) ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই দুই ক্রিকেটারের অন্তর্ভূক্তির বিষয়ে জানিয়েছে।
পাকিস্তান ক্রিকেটের অন্যতম উদীয়মান তারকা ধরা হয় মাজ সাদাকাতকে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে আলো কেড়ে এখন নিয়মিত খেলছেন দেশটির 'এ' দলে। ব্যাটিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে বাঁহাতি স্পিন বলও করে থাকেন তিনি। সর্বশেষ রাইজিং স্টারস এশিয়া কাপে ব্যাট হাতে ১২৯ গড়ে ২৫৮ রান করেন তিনি। আর বল হাতে নিয়েছেন ৭ উইকেট। বিপিএলে এর আগে না খেললেও পাকিস্তান সুপার লিগের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের বড় মঞ্চে খেলেছেন। সম্প্রতি নেপাল প্রিমিয়ার লিগেও খেলে গেছেন মাজ।
মন্তব্য করুন