Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, অভিযোগ ব্রাজিলের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। দুদিন আগে সুইজারল্যান্ডের দাভোসে ‘বোর্ড অব পিস’ নামে একটি সংস্থার যাত্রা শুরু করেন ট্রাম্প। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তিনি।

ট্রাম্পের এ উদ্যোগের সমালোচনা করে গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) লুলা বলেছেন, “জাতিসংঘকে ঠিক করার বদলে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির প্রস্তাব দিচ্ছেন। যেখানে একমাত্র তিনিই মালিক।”এছাড়া ট্রাম্প ‘টুইটারের মাধ্যমে বিশ্ব শাসন করতে চান’ বলেও অভিযোগ করেন তিনি। লুলা বলেন, “এটি উল্লেখযোগ্য যে, তিনি প্রতিদিন কিছু বলেন এবং বিশ্ব প্রতিদিন এ নিয়ে কথা বলছেন।”গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ওই সময় জাতিসংঘের প্রধান কাজকে সুরক্ষায় কাজ করতে লুলাকে আহ্বান জানান শি।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। এরমধ্যে পরশুদিন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বেরিয়ে গেছে দেশটি। এছাড়া বিশ্বব্যাপী ‘আমেরিক ফার্স্ট’ নীতিও প্রয়োগের চেষ্টা করছেন তিনি। এর অংশ হিসেবে ব্যবহার করছেন শুল্ক এবং সামরিক হুমকিকে। তার এসব হুমকি এতটাই গুরুতর যে যুক্তরাষ্ট্রের মিত্ররাও প্রশ্ন শুরু করেছেন তারা এখন দেশটিকে বিশ্বাস করতে পারবে কি না।

এদিকে ট্রাম্পের বিতর্কিত বোর্ড অব পিসে বিভিন্ন দেশ যোগ দিয়েছে। এরমধ্যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও সদস্য হয়েছেন। যেখানে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে।

সূত্র: আলজাজিরা  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূত

1

আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

2

কটাক্ষের শিকার তানজিন তিশা

3

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে শবে বরাত কবে?

4

ধর্মেন্দ্রকে স্মরণ করে চোখ ভিজল সালমানের

5

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে : জামাল ভূঁই

6

ভারতে বিতর্কের মুখে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত

7

ক্রিকেটে বিশ্বকাপ বয়কটের নজির এবারই প্রথম নয়

8

সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদ

9

দেশে ভূমিকম্প অনুভূত

10

আজানের সময় নারীর মাথা ঢাকা কি জরুরি?

11

এনসিএলের মাঝেই ১৫ দিনের ছুটিতে আফিফ হোসেন

12

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

13

নওগাঁয় অনুমতি নেই’ বলছে প্রশাসন: তবুও চলছে স্কুল মাঠে মেলা

14

পাকিস্তানি প্লেয়ার ইস্যুতে আইপিএল-সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক ক

15

আমেরিকার রোজা যেন সত্যি বিষাদে মোড়ানো, কেন বললেন জায়েদ

16

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিত

17

নির্বাচনে ছেলেকে সমর্থন করবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট

18

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ

19

এবার মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটির মানহানি মামলা

20