Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনে ছেলেকে সমর্থন করবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বড় ছেলে ফ্লাভিও বলসোনারোকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) একটি হাতে লেখা চিঠির মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। 

বর্তমানে কারাগারে রয়েছেন বলসোনারো। ২০২২ সালের নির্বাচনে হারের পর অভ্যুত্থানচেষ্টার দায়ে দেশটির সুপ্রিম কোর্ট তাকে দোষী প্রমাণিত করেন। ঠিক ওই কারণে তিনি নির্বাচনে অংশও নিতে পারবেন না। যে কারণে ব্রাজিলের বামপন্থী (বর্তমান) প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিপক্ষে লড়াইয়ের দায়িত্ব তিনি তুলে দিয়েছেন তার ছেলে ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর হাতে।

হাতে লেখা ওই চিঠিতে বলসোনারো লেখেন, এই অবিচারের পরিস্থিতিতে এবং জনগণের ইচ্ছাকে নীরব হতে না দেওয়ার অঙ্গীকার থেকে আমি ২০২৬ সালে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পদে ফ্লাভিও বলসোনারোকে প্রাক-প্রার্থী হিসেবে মনোনীত করছি। একজন বাবার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস—নিজের সন্তানকে—আমি ব্রাজিলকে উদ্ধার করার মিশনের জন্য তুলে দিচ্ছি।

এর আগে চলতি মাসের শুরুতেই বলসোনারো পরিবারভিত্তিক নেতৃত্ব বজায় রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। তবে মধ্যপন্থী রাজনৈতিক দল ও বিনিয়োগকারীরা আশা করছিলেন, তিনি হয়ত সিদ্ধান্ত বদলে সাও পাওলো অঙ্গরাজ্যের গভর্নর তারসিসিও দে ফ্রেইতাসকে সমর্থন দেবেন। চিঠিতে বলসোনারো আরও বলেন, এই সিদ্ধান্তটি সচেতন, বৈধ এবং তাদের প্রতিনিধিত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকে নেওয়া, যারা তার ওপর আস্থা রেখেছিলেন।

গত ডিসেম্বর থেকে ফ্লাভিও বলসোনারো রাজনীতিক ও বিনিয়োগকারীদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চিঠি প্রকাশের পর তিনি বলেন, এতে তার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি, তবে যারা এখনও সন্দেহে ছিলেন, তাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে।

গত বৃহস্পতিবার ব্রাজিলের একটি হাসপাতালে বলসোনারোর অস্ত্রোপচারের সময় চিঠিটি সাংবাদিকদের সামনে পড়ে শোনান ফ্লাভিও বলসোনারো। ২০১৮ সালের নির্বাচনি প্রচারণার সময় পেটে ছুরিকাঘাতের জেরে সৃষ্ট হার্নিয়া সারাতে ওই অস্ত্রোপচার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যে রাষ্ট্রদূত তলব ক

1

একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহম

2

মায়ামি নাকি উরুগুয়ে- ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

3

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

4

গোল্ডেন গ্লোবের লালগালিচায় দ্যুতি ছড়ালেন প্রিয়াংকা-নিক

5

জন্মহারে বড় ধস, অর্থনৈতিক সংকটের মুখে চীন!

6

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছ

7

এসিআর নিয়ে যে নির্দেশনা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

8

স্বস্তির জয় পেলো লিভারপুল

9

শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ

10

গুজব-বিভ্রান্তি ঠেকাতে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু

11

‘বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে’ পাকিস্তান অধিনায়কের

12

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

13

ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি

14

৯০ হাজার ভক্ত নিয়ে গান প্রকাশের পর অভিনয় ছাড়ার কারণ জানালেন

15

অবস্থা ‌অপরিবর্তিত, এখনও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া

16

শীতের মধ্যেই বৃষ্টির আভাস, হতে পারে যেসব জায়গায়

17

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

18

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

19

মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা

20