Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

ডেস্ক নিউজ : কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া। তাকে বহন করার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ (শুক্রবার) ঢাকায় আসার কথা ছিল, সেটি নির্ধারিত সময়ে আসছে না। এর ফলে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি এক দিন পিছিয়ে গেল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল  (শনিবার) ঢাকায় পৌঁছাতে পারে।

গতকাল বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন বলেও খবর পাওয়া যায়। কিন্তু শুক্রবার সকালে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, যাত্রার পরিকল্পনায় পরিবর্তন এসেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। আমরা আশা করছি, সব ঠিক থাকলে সেটা আগামীকাল শনিবার পৌঁছাতে পারে।

তিনি আরও যোগ করেন, বিমান কখন ছাড়বে তা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। মহাসচিব বলেন, ‘‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন।’’

খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রক্রিয়া পিছিয়ে গেলেও গতকাল রাতেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিএনপির একটি সূত্র বলছে, ঢাকায় পৌঁছানোর পর সরাসরি এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাবেন জুবাইদা। তারপর তার কিছু শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা হবে। 

গতকাল খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। 

খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গতকাল তিনবার ভার্চ্যুয়ালি সভা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা সশরীর দেখেছেন। তিনি জানান, বিমানে যাতে যেকোনো প্রতিকূলতার মধ্যে তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  

বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ নানা জটিলতায় ভুগছেন। আওয়ামী লীগ শাসনামলে দলের পক্ষ থেকে বারবার তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়ার অনুমতি চাওয়া হলেও শেখ হাসিনা সরকার সে অনুরোধ রাখেনি। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান শুরুর তারিখ ঘোষণা করল ওমান

1

নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের রানের পাহাড়

2

নোবেল পুরস্কার যেহেতু পাইনি, শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্

3

উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন

4

জাতীয় পরিষদে পাস হলো সংবিধানের ২৭তম সংশোধনী বিল

5

যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক

6

তোমার বাবা কিংবা বলি তারকা কাউকেই ভয় পাই না, জাহ্নবী বিতর্কে

7

৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাক সাবেক প্রধানমন্ত্রী

8

সাংবাদিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরাইল

9

বিশ্বচ্যাম্পিয়ন নারীদের আইসিসির চেয়েও বড় পুরস্কার দিচ্ছে বিস

10

ড্রোন-মিসাইল দিয়ে ইউক্রেনে বড় আকারের হামলা করল রাশিয়া

11

রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী টুকু

12

ভারতের ওপর থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিলেন

13

৬ মিনিটেই শেষ হামজাদের ভারত ম্যাচের টিকিট

14

জেনে নিন শীতে কোন খাবারগুলো আপনাকে উষ্ণ রাখবে

15

ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

16

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজ

17

টেস্টে কোহলির প্রত্যাবর্তন চান সাবেক ভারতীয় ক্রিকেটার

18

২০২৬ বিশ্বকাপে পা রাখল জার্মানি-নেদারল্যান্ডস

19

আমির-অরিজিৎ গভীর রাতে কলেজে প্রবেশ করায় বিতর্ক

20