Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগে চিকিৎসার আবেদন জানিয়ে নিজের আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে সুপ্রিম কোর্টে পিটিশন করেছিলেন ইমরান। সেই পিটিশন আমলে নিয়ে আদিয়ালা কারাগারে মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত, মেডিকেল টিমের সঙ্গে অ্যামিকাস কিউরি (আদালতের প্রতিনিধি) হিসেবে সালমান সাফদারকেও থাকতে বলেছিলেন।

মেডিকেল টিম আদিয়ালা কারাগারে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করার পর সর্বোচ্চ আদালতে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে বলা হয়েছে, “পিটিশনার (ইমরান খান) রক্ত জমাট বেঁধে যাওয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। কারা কর্তৃপক্ষকে এই সমস্যা জানানোর পর তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু সেই চিকিৎসা শুরুর পর থেকেই তার দৃষ্টিশক্তি কমতে থাকে। বর্তমানে তার দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে, মাত্র ১৫ শতাংশ টিকে আছে।”
 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান সাধারণত নিজের শারীরিক সমস্যা নিয়ে অতীতে কখনও কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানাননি। তবে দৃষ্টিশক্তি কমতে থাকার শুরুর দিনগুলোতে তিনি কারা কর্তৃপক্ষকে একাধিকবার ব্যাপারটি অবহিত করেছিলেন; কিন্তু কারা কর্তৃপক্ষ এ অভিযোগ আমলে নেয়নি।
 
গত অক্টোবর থেকে ইমরানের চোখের সমস্যা শুরু হয়েছে বলে উল্লেক করা হয়েছে প্রতিবেদনে। ইমরান খানের আইনজীবী এবং সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি সালমান সাফদার প্রতিবেদনে বলেছেন, “তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। যখন আমাদের সঙ্গে তিনি কথা বলছিলেন, বারবার টিস্যু দিয়ে চোখ মুছছিলেন তিনি।”
 
সালমান সাফদার আরও জানিয়েছন, কারাগারে ইমরানকে নিজের আইনজীবী এবং পরিবারের নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ-কথাবার্তার অনুমতি দিয়েছেন- কিন্তু ইমরান খান আমাদের অভিযোগ করেছেন যে তাকে আইনজীবী ও নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ- কথাবার্তার সুযোগ দেওয়া হচ্ছে না।
 
প্রসঙ্গত, কিংবদন্তী ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয়ের পর। তবে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ নির্বাহীর পদে কে আরোহন করবেন- তা নিয়ে সেনবাহিনীর সঙ্গে দন্দ্বের জেরে সংকটে পড়েন তিনি। পরে ২০২২ সালের পার্লামেন্টের বিরোধী সদস্যদের অনাস্থাভোটে ক্ষমতাচ্যুত হন।
 
এদিকে ক্ষমতা হারানোর পরপরই একের পর এক মামলা দায়ের হতে থাকে ইমরান খানের বিরুদ্ধে। সেসব মামলার দণ্ডপ্রাপ্ত আসামী হিসেবে ২০২৩ সাল থেকে পাকিস্তানের আদিয়ালা কারাগারে আছেন তিনি।
 
সূত্র : জিও টিভি 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের গুঞ্জনের মধ্যেই বিজয়-রাশমিকাকে ঘিরে এল নতুন খবর

1

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

2

প্রথমবারের মতো সরকারের ঋণ ছাড়ালো ২১ লাখ কোটি টাকা

3

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ,

4

অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থন পেয়ে আপ্লুত তারেক রহমান

5

শেষ সিনেমা নিয়ে চিঠিতে কি লিখেছিলেন জুবিন গার্গ?

6

ডিগ্রি অর্জনের লক্ষ্য হওয়া উচিত দায়িত্বশীল কর্মজীবন, শুধু বে

7

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কমল না বাড়ল?

8

আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি

9

ইমরান খানের জন্য ইলন মাস্ককে যে আবেদন জেমিমার

10

গণতন্ত্রকামী সবার এক হওয়ার সময় এসেছে: মির্জা ফখরুল

11

জাতীয় নির্বাচনের তফশিল আগামী সপ্তাহে

12

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

13

আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক!

14

বিশ্বকাপে ফারহানের রেকর্ড সেঞ্চুরি

15

টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

16

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের

17

দীর্ঘ বিরতির পর বড় চমক নিয়ে ফিরছেন মিম

18

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ কোথায় অবস্থান করছে

19

জামানত হারালেন টাঙ্গাইলের ২ নারী প্রার্থী

20