Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক!

স্পোর্টস ডেস্ক : টানা দুইবার আইপিএলে দলে পেয়েও টুর্নামেন্ট শুরুর ঠিক আগে সরে দাঁড়ানোর কারণে শাস্তি পেলেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। আইপিএলের নতুন নিয়ম অনুসারে, দু’বছরের জন্য এই লিগে খেলতে পারবেন না ব্রুক। আইপিএলের নতুন নিয়ম চালুর পর প্রথম ক্রিকেটার হিসেবে নিষেধাজ্ঞার মুখে পড়লেন ব্রুক।

২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় ব্রুকের। ২০২৪ মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালস তাকে ৪ কোটি রুপিতে দলে নিলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই নাম প্রত্যাহার করেন তিনি।
 
পরের বছর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করেন ব্রুক। ২০২৫ মৌসুমের আগে মেগা নিলামে ৬.২৫ কোটি রুপিতে তাকে নেয় দিল্লি ক্যাপিটালস। আবারও আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন ২৬ বছর বয়সি ব্রুক।
 
 
 
খেলোয়াড়দের এমন ধারাবাহিক নাম প্রত্যাহারের অভিযোগ বাড়তে থাকায় নতুন নিয়ম করেছে বিসিসিআই। নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় নিলামে নাম নিবন্ধন করে দল পেলে এবং মৌসুম শুরুর আগে নিজেকে অ্যাভেইলবল না মনে করলে, পরবর্তী দুই মৌসুম তার ওপর আইপিএল ও নিলাম উভয় ক্ষেত্রেই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আইপিএলের এই নিয়ম অনুসারে ২০২৮ সালের মেগা নিলাম থেকে আবার অংশগ্রহণের যোগ্য হবেন এই ইংলিশ ব্যাটার।
 
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ২০২৬ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। শুরুতে বিশ্বের ১৪টি দেশের ১৩৫৫ জনের একটি বড় তালিকা পাঠিয়েছিল। সেখান থেকে কোন খেলোয়াড়দের নিলামে দেখতে চায় তা জানতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৫০ জন।
 
চূড়ান্ত তালিকায় বাংলাদেশের রয়েছেন ৭ জন ক্রিকেটার। তারা হলেন- মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় সাকিব আল হাসানের নাম থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন তিনি।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের বিষয়ে যা বলছে মেঘালয় পুলিশ-বি

1

এবার কোয়ান্টাম অস্ত্র নির্মাণ চীনের!

2

জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা

3

আবারও বিয়ের পিঁড়িতে সামান্থা, পাত্র কে?

4

মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

5

তাবলিগের খুরুজের জোড় ২ জানুয়ারি থেকে

6

আলোচনা ব্যর্থ : পাকিস্তান-আফগানদের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ

7

রমজানে বদহজম ঠেকাতে কি খাওয়া উচিত?

8

ইরানে ইসরাইলের হামলার ‘মূল দায়িত্বে ছিলাম’ আমি, স্বীকার করলে

9

ব্রিটেনে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনীয় কোম্পানি

10

বিজয়-রাশমিকার বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে, কোথায় বসছে আসর?

11

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ

12

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১১ জানুয়ারি

13

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

14

মক্কায় গেছেন পূর্ণিমা

15

আজকের মুদ্রার রেট: ২৪ জানুয়ারি ২০২৬

16

বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি

17

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

18

ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত আছে

19

বিসিএলে কোচিংয়ের দায়িত্বে থাকছেন যারা

20