Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে নিতে প্রতিটি দল টি-টোয়েন্টি সিরিজ খেলছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে প্রথম ম্যাচেই উইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গিয়েছে প্রোটিয়ারা।

পার্লে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ১৭৩ রান। সেই রান স্বাগতিক দক্ষিণ আফ্রিকা পেরিয়ে যায় ১৩ বল হাতে রেখে। অধিনায়ক মার্করামের অসাধারণ ইনিংসে সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা।
 
টস হেরে ব্যাটিংয়ে নেমে শিমরন হেটমায়ারের দলীয় সর্বোচ্চ ৪৮, রোভম্যান পাওয়েলের অপরাজিত ২৯ এবং ব্র্যান্ডন কিংয়ের ২৭ রানের উপর ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার হয়ে জর্জ লিন্ডে অসাধারণ বোলিং করেছেন। ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। দুইটি করে উইকেট পেয়েছেন মহারাজ ও বশ।
 
 
জবাবে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকে স্বাগতিকরা। লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও মার্করামের ওপেনিং জুটি থেকে আসে ৮৩ রান। প্রিটোরিয়াস ২৮ বলে ৪৪ রান করে আউট হলে আর কোনো উইকেট হারায়নি প্রোটিয়ারা।

রায়ান রিকেল্টনকে নিয়ে বাকি কাজটা শেষ করেন অধিনায়ক মার্করাম। রিকেল্টন ৩২ বলে ৪০ এবং মার্করাম ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন। ১৩ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেঞ্চুরিয়ানে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্য

1

মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে সালমান খানের বাবা, আজ অস্ত্রো

2

পুঁচকে যুক্তরাষ্ট্রের সামনে এলোমেলো বিশ্বচ্যাম্পিয়ন ভারত

3

৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ সমাপ্ত

4

তুমি আমাদের কবে মুক্তি দেবে, পরীমণিকে আসিফ

5

স্বর্ণের দামে বড় পতন

6

প্রত্যাবর্তনের পর ইতিহাস গড়েছেন যেসব বিশ্বনেতা

7

ইরানের সর্বোচ্চ নেতার ক্ষমতা কতটা, কীভাবে নির্বাচিত হয়?

8

নোবেল পুরস্কার যেহেতু পাইনি, শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্

9

ছোট পর্দার জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন এবার সিনেমায়!

10

এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান

11

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

12

ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ‘অবৈধ’ বললেন শীর্ষ মার্কিন কূটনীত

13

জেনে নিন শীতে কোন খাবারগুলো আপনাকে উষ্ণ রাখবে

14

সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

15

এপস্টেইন নথিতে নিজের নাম, যে ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লে

16

টেস্টের ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড, দুই ইনিংসেই জোড়া সেঞ্চু

17

এবারও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ই

18

কুড়িগ্রাম-৪ এ জামায়াত-বিএনপি থেকে ২ ভাই প্রার্থী : পারিবারিক

19

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ, মানতে হ

20