Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

বদলে যাচ্ছে মেসি বনাম ইয়ামালদের ফিনালিসিমার সূচি

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সাল বিশ্বকাপের বছর। ৪৮ দল নিয়ে এই মহাযজ্ঞ শুরু হবে জুনে। তার আগে আরেকটি হাইভোল্টেজ ম্যাচ হবে একই বছরের মার্চে। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে বর্তমান ইউরোপ সেরা স্পেনের।

এই ম্যাচে নিশ্চিতভাবে আলো থাকবে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের ওপর। বর্তমান সময়ের টিনএজ সেনসেশন ইয়ামাল নাকি বিশ্ব সেরা মেসি দ্যুতি ছড়াবেন, সেটি দেখার প্রতীক্ষায় ফুটবল ভক্ত-সমর্থকরা।

২০২২ সালের বিশ্বকাপ ট্রফি যে দোহার লুসাইল স্টেডিয়ামে হাতে নিয়েছিলেন মেসি, সেখানেই ম্যাচটি হবে। আগামী বছরের ২৮ মার্চ শনিবার ছিল এই ম্যাচের প্রাথমিক সূচি। দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে ম্যাচটি একদিন এগিয়ে নেওয়ার কথা ভাবছে ফিফা।অবশ্য এখনো স্পেন বিশ্বকাপ নিশ্চিত না করায় এই ফিনালিসিমা হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ‘ই’ গ্রুপ থেকে যদি তাদের প্লে অফ খেলতে হয়, তাহলে আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ বাতিল হতে পারে কিংবা আরো পেছানো হতে পারে। কারণ মার্চেই হবে প্লে অফ।

ফিনালিসিমা মূলত চালু করা হয় ১৯৮৫ ও ১৯৯৩ সালে হওয়া আর্তেমিও ফ্রাঞ্চি কাপের পরিবর্তে। শেষবার এই ট্রফি জিতেছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। এরপর ফিনালিসিমার প্রথম সংস্করণেও শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপে নিজেদের দীর্ঘ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ ঘোচানোর আগেই ওই বছরের জুনে ইতালিকে ৩-০ গোলে ফিনালিসিমায় হারায় লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির দল। ফিনালিসিমার আসন্ন সংস্করণের ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয় গত মে মাসে হওয়া ফিফা ও উয়েফার ৭৫তম কংগ্রেসে। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ট্রলারসহ ১৫ বাংলাদেশি জেলে আটক

1

ব্রাজিলিয়ানের জোড়া গোলে চ্যাম্পিয়ন নাপোলি

2

তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যে রাষ্ট্রদূত তলব ক

3

ক্যাটরিনার অভিমান যেভাবে ভাঙাতেন সালমান

4

টানা তিন বছর ৪০ গোল রোনালদোর, ২০২৬ সালেই কি হাজারতম?

5

২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন জারি, কতদিন পাবেন ছুটি?

6

যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না: খাম

7

ফিফা বিশ্বকাপের টিকিটের জন্য ৫০ কোটি আবেদন

8

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

9

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্প

10

অর্থ পাচারকারীদের সামাজিকভাবে ঘৃণার আহ্বান ড. সালেহউদ্দিনের

11

ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ

12

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাধা ভা

13

২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করছে বুলগেরিয়া

14

শিগগিরই ফিরবেন আমাদের নেতা তারেক রহমান: মির্জা ফখরুল

15

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান

16

নভেম্বরের ২২ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে

17

অভ্যুত্থান ‘নস্যাৎচেষ্টার’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

18

বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিন

19

দুধের সঙ্গে কোন খাবার শরীরের ক্ষতি করে?

20