Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়: খোকন

নিউজ ডেক্স : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। এখনো তাকে আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না। তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

 বুধবার (৩ ডিসেম্বর) চিনিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত বেগম খালেদা জিৃয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন আরও বলেন, বেগম খালেদা জিয়ার আকাশচুম্বি জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তাকে বিনা চিকিৎসায় স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ এসেছে। পুরো জাতি আজ জিয়া পরিবারের পাশে আছে। আমরা সবাই চাই দেশ ও রাষ্ট্রের স্বার্থে তিনি সুস্থ হয়ে ফিরে আসুন।

তিনি আরও উল্লেখ করেন, দেশবাসী দোয়া করছে তিনি যেন দেখে যেতে পারেন তার ছেলে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার যে রায় আদালত দিয়েছে, মৃত্যুদণ্ডের সেই রায় তিনি যেন দেখে যেতে পারেন। এদেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দৃশ্যও তিনি যেন দেখে যান এটাই আমাদের প্রার্থনা।

 এ সময় উপস্থিত ছিলেন-নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ,জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ। পরিশেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বোতল মদ ইস্যুতে মেহজাবীনের আইনি পদক্ষেপ

1

গানের মাধ্যমে তরুণদের হৃদয়ে নবীপ্রেম জাগাতে চান মুছলেহ

2

কাম্প ন্যুতে ফেরার ম্যাচে বার্সার জোড়া সুখবর

3

নেদারল্যান্ডসকে হারানোর পর যে সমীকরণের সামনে পাকিস্তান

4

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার

5

এবার ১৪ ঘণ্টায় এলো ২৩ লাখ ৬৮ হাজার টাকা

6

অভিষেকের সঙ্গে খুব আনন্দে আছি: ঐশ্বরিয়া

7

এমপি হয়েও সরকারি হলে শো পাননি দেব

8

এনসিপিসহ ৩ দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

9

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ

10

রেটিং দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়

11

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর

12

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলের প্রেসিডেন্টকে

13

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্র

14

এএফপির প্রতিবেদন: বাংলাদেশের নির্বাচন ঘিরে সম্পর্কের পরীক্ষা

15

শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি

16

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

17

লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা

18

শেখ হাসিনার বিচারের মাধ্যমে জুলাইয়ের শহীদদের সঙ্গে ন্যায়বিচা

19

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল : ইসি মাছউদ

20