Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও “নির্মম” হামলা চালানো হতে পারে। এই হুমকি দেওয়ার একদিন আগেই নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থিদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এ হামলার হুমকির জবাবে কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে উল্টো এটিকে স্বাগত জানিয়েছে নাইজেরিয়ার সরকার।
তারা বলেছে, নাইজেরিয়ার ভৌগলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে যদি যুক্তরাষ্ট্রর উগ্রপন্থিদের দমনে হামলা চালায় তাহলে তারা এতে সম্মতি দেবে।
 
নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ড্যানিয়েল বাওয়ালা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “যুক্তরাষ্ট্র যতক্ষণ আমাদের অখণ্ডতাকে সম্মান জানাবে ততক্ষণ পর্যন্ত তাদের এ সহায়তাকে আমরা স্বাগত জানাব। আমি বিশ্বাস করি দুই দেশের নেতা যখন দেখা করবেন এবং বৈঠকে বসবেন, তখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আমরা ভালো কিছু পাব।”
 
 
এরআগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু খ্রিস্টানদের ওপর হত্যাযজ্ঞ চালানোর দাবি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, তার দেশ ধর্মীয় কারণে কোনো হত্যাযজ্ঞকে সমর্থন দেয় না।
 
তিনি এক বিবৃতিতে বলেন, “২০২৩ সাল থেকে, আমাদের প্রশাসন খ্রিস্টান ও মুসলিম—উভয় সম্প্রদায়ের নেতার সঙ্গেই খোলামেলা এবং সক্রিয় সম্পর্ক বজায় রেখেছে। একইসাথে, প্রশাসন ধর্ম-নির্বিশেষে এবং অঞ্চলভেদে নাগরিকদের প্রভাবিত করে এমন নিরাপত্তাজনিত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে চলেছে।”
 
নাইজেরিয়ায় প্রায় ২০ কোটি মানুষ বাস করেন। দেশটির উত্তরাঞ্চলে মুসলিম আর দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জায়গায় খ্রিস্টানরা থাকেন।
 
 
সূত্র: রয়টার্স

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে

1

বড়দিনে জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ

2

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

3

আয়ারল্যান্ড বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন

4

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

5

আজকের মুদ্রার রেট: ৩ জানুয়ারি ২০২৬

6

‘গোমূত্র গবেষক’ পাচ্ছেন পদ্মশ্রী সম্মান!

7

হাসিনা, রেহানা ও টিউলিপের মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

8

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

9

রমজানে রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি ঘোষণা

10

আরব আমিরাতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে তুলল আফগানিস

11

কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং করার চেষ্টা হচ্ছে : আসিফ মাহম

12

৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা ৭ লাখ ৮৫

13

দুবাইয়ে ঐশ্বর্য-সালমান-সানিয়া-শাহরুখদের বিলাসবহুল আবাসন, দাম

14

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

15

তুমি আমাদের কবে মুক্তি দেবে, পরীমণিকে আসিফ

16

‘চীন, রাশিয়া, ইরানকে তাড়িয়ে দাও’: ভেনেজুয়েলার প্রতি ট্রা

17

ছোট পর্দার জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন এবার সিনেমায়!

18

ভোলা-১ আসন: ৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আন্দালিব রহমান পার্থ

19

অ্যাশেজে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বড় ধাক্কা

20