Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাসিনা, রেহানা ও টিউলিপের মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজের নামে প্লট বরাদ্দ না থাকলেও যে কারণে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে আসামি করা হয়েছে চার্জশিটে তার কারণ উল্লেখ করেছে দুদক। দুদক অভিযোগপত্রে উল্লেখ করেছে, আসামি টিউলিপ রিজওয়ানা যখন জানতে পারেন যে, তার খালা আসামি শেখ হাসিনা ক্ষমতা ব্যবহার করে তার নামে, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদের নামে পূর্বাচল নতুন শহরে প্রত্যেকে ১০ কাঠা প্লট বরাদ্দ নিচ্ছেন। 


তখন তিনি যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে দায়িত্বপালনকালে একইসাথে তার মা রেহানা সিদ্দিক, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে একই প্রকল্পে প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণের জন্য তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে খালা শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তার করেন। 

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক মামলায় রায় ঘোষণা হবে সোমবার (১ ডিসেম্বর)। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা ও রেহানার কন্যা ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকসহ আসামি ১৭ জন। ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলম সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এ মামলাটির রায় ঘোষণা করবেন। এ ছাড়া চার্জশিটে বলা হয়, প্লট বরাদ্দ নেওয়ার জন্য বোন শেখ হাসিনার কাছে আবদার করেন শেখ রেহানাও। এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।  

এর আগে প্লট দুর্নীতির তিন মামলায় গত ২৭ নভেম্বর শেখ হাসিনার ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সোমবার (১ ডিসেম্বর) এর মামলার রায়ে নতুন করে সাজার মুখোমুখি হতে পারেন রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক। টিউলিপ সাজাপ্রাপ্ত হলে ব্রিটিশ এমপির পদ ছাড়ার মতো চাপেও পড়তে পারেন বলছে বিদেশি গণমাধ্যম। এ কারণে এ মামালায় প্লট গ্রহীতা হিসাবে প্রধান আসামি করা হয়েছে শেখ রেহানাকে, দুই নাম্বার আসামি টিউলিপ ও শেখ হাসিনা তিন নাম্বার আসামি।

এ ছাড়া প্লট বরাদ্দ ও নথি গায়েবে সহযোগিতার অভিযোগে মামলায় অন্য আসামিরা হলেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তাদের মধ্যে আসামি খুরশীদ আলম কারাগারে আটক রয়েছেন। বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা রয়েছে। 

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুদক। এ মামলাগুলোর মধ্যে তিনটির রায় হয়েছে। সোমবার চতুর্থ মামলার রায় ঘোষণা করা হবে। গত ৩১ জুলাই এ মামলার চার্জগঠন করা হয়। বিচার চলাকালে এ মামলায় ৩২ জন আদালতে সাক্ষ্য দেন। মামলায় অভিযোগ করা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও গরীব দেখিয়ে অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ৬টি প্লট শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেন। 

এদিকে যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চলমান বিচারের সমালোচনা করেছেন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় একদল আইনজীবী। তাদের মধ্যে সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড কেসি ও সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভিও রয়েছেন। রায় ঘোষণার আগে সম্প্রতি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারকে পাঠানো চিঠিতে তারা অভিযোগ করেছেন, বিচার চলাকালে টিউলিপ সিদ্দিকের মৌলিক অধিকারগুলো রক্ষা করা হয়নি। এর মধ্যে রয়েছে তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে, সেগুলো তাকে জানানো হয়নি বা বিচারে তার আইনি প্রতিনিধিত্বের সুযোগ দেওয়া হয়নি। এ ধরনের একটি প্রক্রিয়া বিচার পরিচালনার ক্ষেত্রে কৃত্রিম, সাজানো ও অন্যায্য’ বলে চিঠিতে লিখেছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার দুটি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

1

সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়বেন

2

যুক্তরাজ্যে স্থায়ী হতে অপেক্ষা করতে হবে ২০ বছর

3

ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নুরুল হক, সম্পাদ

4

মায়ামি নাকি উরুগুয়ে- ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

5

রমজানে বিভাজন দূর করুন, সাহায্য পৌঁছে দিন: জাতিসংঘ মহাসচিব

6

হার দিয়ে হকি বিশ্বকাপে অভিষেক বাংলাদেশের

7

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠি

8

ভূমিকম্প মোকাবিলায় নতুন পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

9

দীর্ঘ ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

10

আমদানির সুপারিশে কি পেঁয়াজের দাম কমবে

11

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্

12

আজকের খেলার সূচি

13

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্

14

বার্সার রেকর্ড ১৬ আর রিয়ালের ১৪তম স্প্যানিশ সুপার কাপের লড়াই

15

দুর্গাপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

16

৫০তম বিসিএস প্রিলি চলছে, ২ লাখ ৯০ হাজার চাকরিপ্রার্থী

17

বিয়ে ভেঙে দিলেন স্মৃতি, ক্ষোভ ঝেড়ে যা বললেন পলাশ

18

প্রথমবারের মতো শহীদ মিনারে যাবেন জামায়াত আমির

19

নির্বাচনি উত্তাপে শৃঙ্খলার প্রতীক সেনাবাহিনী

20