Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

ডেস্ক নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফল প্রকাশ, ভাইভা ও চূড়ান্ত নিয়োগ হবে কিনা- এ নিয়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। 

তথ্য ছড়িয়েছিল ফল গত রোববার (১৮ জানুয়ারি) প্রকাশ হওয়ার। যদিও মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত ফল প্রকাশ হয়নি। তবে চলতি সপ্তাহের মধ্যেই এ ফল প্রকাশের কাজ চলমান বলে জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুসারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ফল প্রকাশের অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। যা এখনো মন্ত্রণালয়ে আসেনি। তবে চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি। এ পরীক্ষার কয়েকদিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ারও করেন।

গত শনিবার (১৭ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ টিম পরিচালনা করেছে। ফল প্রস্তুতের কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি আরও জানান, সব কার্যক্রম সম্পন্ন হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে রোববারই ফল প্রকাশ করা হতে পারে। তবে কোনো কারণে তা সম্ভব না হলে আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে। ফল প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

1

গাজায় ইসরাইলের ‘নির্যাতন-নিপীড়নে’ জাতিসংঘের উদ্বেগ

2

একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান রেজাউল করিমের

3

অরিজিতের গান আমার ‘প্লে লিস্ট’-এ সবার প্রথমে থাকে: বিরাট

4

বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে হবে? সোনাক্ষীর বক্তব্যে যা বললে

5

হাসিনার মামলার রায় পড়া শুরু

6

নারী ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ফিফা-বাফুফে

7

রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

8

সুদের টাকা গরিব-মিসকিনকে না বলে দেওয়া যাবে কিনা?

9

যুব এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

10

পদ্মা সেতুতে টোল আদায়ে ইতিহাস

11

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছ

12

সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের ৩ দফা

13

জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব

14

বিশ্বকাপ না খেললে পাকিস্তানের সম্ভাব্য ক্ষতি ও প্রভাব

15

একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

16

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার

17

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের

18

বাংলাদেশে আসছে পাকিস্তান, সময়সূচি প্রকাশ

19

ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক

20