Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফখরুলের হলফনামা: সম্পত্তি ৪ কোটি, আয় ১১ লাখ

ডেক্স নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজতেই প্রকাশ্যে এলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পদের হিসাব। ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। সোমবার (২৯ ডিসেম্বর) জমা দেওয়া হলফনামার পাতা উলটে দেখা যাচ্ছে, রাজনীতির দীর্ঘ লড়াইয়ের মাঝেও নিজের ও স্ত্রীর নামে তিনি যে সম্পদ গড়েছেন, তার পরিমাণ চার কোটি টাকার কিছু বেশি।

রাজনীতির ব্যস্ত সূচির মাঝেও ফখরুলের বার্ষিক রোজগার ১১ লাখ ৮৩ হাজার টাকার গণ্ডি ছুঁয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, রাজনীতিক পরিচয়ের বাইরেও তার আয়ের বড় অংশ আসে পরামর্শদাতা হিসেবে। ‘ইজাব গ্রুপ’-এর পরামর্শক বাবদ বছরে তিনি ৬ লাখ টাকা পান। এছাড়া ব্যবসা, পৈতৃক সম্পত্তি এবং ‘দি মির্জাস প্রাইভেট লিমিটেড’-এর চাকরি থেকেও তার থলিতে আসে কয়েক লাখ টাকা। ব্যাংকে গচ্ছিত টাকার সুদ থেকে বছরে সামান্য কয়েক হাজার টাকা আয়ের তথ্যও উল্লেখ করেছেন তিনি।

হলফনামা অনুযায়ী, দম্পতি মিলিয়ে মোট ৪ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৭১৫ টাকার মালিক। নগদ টাকার অঙ্কে ফখরুল বেশ ‘ভারী’। তার হাতে রয়েছে ১ কোটি ২৫ লাখেরও বেশি নগদ টাকা। তবে স্ত্রীর ক্ষেত্রে সেই পরিমাণটি বেশ কম। আবার সঞ্চয়পত্র ও মেয়াদি আমানতের ক্ষেত্রে পাল্লা ভারী স্ত্রীর দিকেই। কৃষিজমি: ফখরুলের নামে ঠাকুরগাঁওয়ে ৫ একর কৃষিজমি থাকলেও তার ক্রয়কালীন মূল্য দেখানো হয়েছে মাত্র ৬০ হাজার টাকা।

শহুরে সম্পত্তি: ঢাকার পূর্বাচলে ৫ কাঠা জমি এবং ১৯৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে তাদের। এছাড়াও পৈতৃক সূত্রে পাওয়া দোতলা বাড়ির একটি অংশ রয়েছে তার অধিকারে। একটি ব্যক্তিগত গাড়ি এবং স্ত্রীর ৩০ ভরি স্বর্ণালংকারে কথা উল্লেখ থাকলেও, হলফনামায় তার বর্তমান বাজারমূল্য উহ্য রাখা হয়েছে। এমনকি উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি ‘দুই নালা’ বন্দুকের মালিকানাও রয়েছে তার নামে।

তৃণমূল থেকে কেন্দ্র ফখরুলের রাজনৈতিক জীবন মানেই রাজপথ আর মামলার লড়াই। হলফনামায় তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৫০টি মামলা দায়ের হয়েছিল। তবে এর বেশিরভাগই এখন অতীত। কোনোটি স্থগিত, কোনোটি আবার আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়েছে। নির্বাচনে লড়ার পথে এই মুহূর্তে কোনো আইনি বাধা নেই বলেই দাবি করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বব্যাংক আরও ১৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে

1

আফগান-পাকিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ

2

নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়

3

তুমি আমাদের কবে মুক্তি দেবে, পরীমণিকে আসিফ

4

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ড

5

হত্যার মোটিভকে গুরুত্ব দিয়ে চলছে তদন্ত

6

জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

7

জাতীয় নির্বাচনের আগে-পরে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

8

১১তম গ্রেডে প্রাথমিক শিক্ষকদের বেতন কত বাড়বে?

9

অভিযোগ নিয়ে থানায় অভিনেত্রী মনিরা মিঠু

10

জন্মদিনে ঝলমলে মিম

11

গানম্যান প্রত্যাখ্যান করে যা বললেন নুর

12

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

13

নৈশভোজে অংশ নিয়ে যা বললেন ভুটানের প্রধানমন্ত্রী

14

শুভ-ঐশীর ‘অন্তরঙ্গ’ মুহূর্তের ভিডিও ভাইরাল

15

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি প্রত্যাখ্যান করে যা জা

16

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

17

ট্রাম্পের ‘মার্বেল লিংকন বাথরুম’ উন্মোচন নিয়ে তীব্র সমালোচনা

18

তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আ

19

ফেসবুকে পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন মাহফুজ

20