Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা বললেন ট্রাম্প

ডেস্ক নিউজ : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা এবং পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই বার্তা দেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেল থেকে চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠির শুরুতেই ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘মার্কিন জনগণের পক্ষ থেকে আমি ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সাফল্য কামনা করছি।’
 
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত; যেখানে শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি লাভ করতে পারে।’
 
ট্রাম্প আরও লেখেন, ‘আশা করি, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর।’চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়ে গুরুত্ব দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে তিনি লিখেছেন, আরও আশা করি, আপনি সেই সব রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে দ্রুত পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে।’

 
ট্রাম্প আরও লেখেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে কাজ করে আমাদের উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়

1

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্ট

2

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

3

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

4

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১

5

‘বাংলাদেশ ঠিকই করেছে’— ভারত ইস্যুতে বললেন কিংবদন্তি

6

৪০০ রানের মাইলফলক

7

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

8

প্রধান উপদেষ্টাকে শ্রীলংকা প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তা

9

শুক্রবার ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে যা জানাল পি

10

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

11

সংসদ নির্বাচন : প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৫ লাখ ৯৪ হাজার

12

রোজা ফরজ হওয়ার ঘোষণাসহ যা পড়া হবে প্রথম তারাবিহতে

13

আদিবাসীদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই ধানের শীষে ভোট দেবো

14

আমেরিকার রোজা যেন সত্যি বিষাদে মোড়ানো, কেন বললেন জায়েদ

15

মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নিহত

16

বড়দিনের আমেজে জয়া আহসান, দিলেন বিশেষ বার্তা

17

বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মর্যাদাপূর্ণ অবস্থান অ

18

ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ

19

কুমিল্লা-৬ আসনে বিক্ষোভ

20