Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১২৬

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে গত প্রায় চার মাসে মোট ৩৬ বার অভিযান চালিয়েছে। এতে কমপক্ষে ১২৬ জন নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাগরপথে মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে ‘বন্যার মতো’ মাদকের চালান যুক্তরাষ্ট্রে ঢুকছে— অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক ‘মাদকবাহী’ নৌযানগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন ট্রাম্প। 

ট্রাম্প এই নির্দেশ দেওয়ার পর গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে অভিযান শুরু করে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড। সোমবারের বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত মোট ৩৬ দফা অভিযানে যে ১২৬ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০ জনের লাশ সাগরে ভেসে গেছে, তবে তারা যে মার্কিন হামলায় নিহত অবস্থাতেই নিখোঁজ হয়েছেন— তা নিশ্চিত।

এছাড়া মার্কিন হামলা থেকে বাঁচতে এই নিহতদের মধ্যে অন্তত ৮ জন নৌযান বা ছোটো জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলেন। তারাও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে।

গত সেপ্টেম্বরে প্রতিবেশী মেক্সিকো এবং ভেনেজুয়েলা, কলম্বিয়া, ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনেন ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রে মাদকের একটি বড় অংশ আসে ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত সাগরপথে এবং যেসব অপরাধী গ্যাং এই মাদক পাচারের সঙ্গে যুক্ত, সেই গ্যাংগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের শাসকগোষ্ঠী।

এর জেরে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাজধানী কারাকাসের প্রেসিডেন্টের সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিয়ে আসে মার্কিন সেনারা। মাদুরো-ফ্লোরেস দম্পতির বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে এই দম্পতির বিচারের প্রস্তুতি চলছে।  সূত্র: এএফপি, দ্য হিন্দু 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের আমলে শাহজালালে তৃতীয় টার্মিনাল চালু হচ্

1

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

2

‘ভারত ক্রিকেট খেলাটা নষ্ট করে দিয়েছে’

3

সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন

4

২২ রানে ৭ উইকেট হারিয়ে ভারতের কাছে বাংলাদেশের অবিশ্বাস্য হার

5

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্

6

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

7

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

8

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা নিয়ে যে বার্তা

9

খামেনির মৃত্যুর পরও টিকে আছে ইরানের শাসনব্যবস্থা, কিন্তু কয়দ

10

আজকের মুদ্রার রেট: ৩ নভেম্বর ২০২৫

11

৪০-এ দীপিকা, গ্ল্যামার ও মাতৃত্বের ছোঁয়ায় এক নতুন পথচলা

12

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত বিএনপি : রুমিন ফ

13

এবার ভারতে ভূমিকম্প

14

কে এই মার্টিন লুথার কিং?

15

৪৮তম বিসিএস স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা

16

ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান

17

শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল ব

18

মানবসেবার এক মহৎ ইবাদত

19

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা

20