Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা ‘চমৎকার’ হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠক এবং একই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথনকে ‘চমৎকার’ বলে বর্ণনা করেছেন। ফ্লোরিডার মার-এ-লাগোতে জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমাদের বৈঠকটি ছিল অত্যন্ত ভালো। আমরা বলতে গেলে প্রায় ৯৫ শতাংশ বিষয় নিয়েই আলোচনা করেছি। শতাংশের হিসাব যাই হোক না কেন, এই যুদ্ধ শেষ করার পথে আমরা অনেকটা এগিয়ে গেছি।’

ট্রাম্প আরও বলেন, ‘আপনারা জানেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার ফোনালাপটিও ছিল চমৎকার। কথোপকথনটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।’ তিনি যোগ করেন, ‘আমি সত্যিই মনে করি, উভয় পক্ষের সঙ্গেই আলোচনার মাধ্যমে ইউক্রেন ইস্যুতে আমরা একটি সমঝোতার আগের যেকোনো সময়ের চেয়ে অনেক কাছাকাছি পৌঁছেছি। আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে এসেছি, হয়তো খুব কাছাকাছি।’

এদিকে, ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অগ্রগতি হয়েছে। তিনি বলেন, তথাকথিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর দেশগুলো জানুয়ারির শুরুতে প্যারিসে বৈঠক করে তাদের ‘সুনির্দিষ্ট অবদান’ চূড়ান্ত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্ত যুক্তি আছে, আপিলে জিতব: তাসনিম জারা

1

অস্ত্র সমর্পণ করতে রাজি গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী?

2

পাকিস্তান-ভারত সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

3

বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের

4

এমন দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের

5

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

6

‘বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে’ পাকিস্তান অধিনায়কের

7

‘ম্যায় হু না’-এর সিক্যুয়েলে থাকছেন শাহরুখ খান!

8

ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প

9

৫০ ছুঁই ছুঁই তবু কেন অবিবাহিত, যা বললেন শমিতা শেঠি

10

সারা দেশে বৃষ্টির আভাস

11

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

12

সামরিক সহযোগিতা জোরদার করছে সৌদি-কুয়েত

13

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের :

14

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

15

এরদোয়ানকে নিয়ে নেতানিয়াহুর মন্তব্যে ক্ষুব্ধ তুরস্ক

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান

17

ইসরাইল ফার্স্ট নয়, আমেরিকা ফার্স্ট নীতিতে ফিরে আসতে বলল ইরান

18

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা

19

স্বামী-কন্যার মন্ত্রিত্ব দেখলেন হুরুন নাহার

20