Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫০ ছুঁই ছুঁই তবু কেন অবিবাহিত, যা বললেন শমিতা শেঠি

বিনোদন ডেস্ক : দুর্ঘটনায় প্রেমিককে হারিয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ছোট বোন ইন্টেরিয়র ডিজাইনার অভিনেত্রী শমিতা শেঠি। তারপর থেকেই দীর্ঘদিন কারও সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি। যদিও ‘বিগ বস ওটিটি’র ঘরে অভিনেতা রাকেশ বাপটের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা যায়। 

কিন্তু ঘর থেকে বেরোনোর পর ভেঙে যায় সেই সম্পর্ক। এবার ‘টেকনো আর্টিস্ট’ দীপেশ শর্মার সঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট শেয়ার করে নিতেই নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে প্রেমের গুঞ্জন। অবশেষে মুখ খুললেন শমিতা শেঠি। সম্প্রতি ৫০ ছুঁই ছুঁই শমিতা শেঠির জন্মদিনের পার্টি থেকে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন দীপেশ শর্মা। 

সেই ছবিতে দুজনের রসায়ন ধরা পড়ে। এ নিয়ে টেকনো আর্টিস্ট লিখেছেন—আমি যার সঙ্গে প্রাণখুলে হাসতে পারি, তাকে জন্মদিনের শুভেচ্ছা। এ মানুষটা আমার ব্যাপারে সব জানে। আমার সঙ্গ ছাড়ে না। তোমাকে খুব ভালোবাসি। শমিতা শেঠিকে ভালোবেসে ‘শ্যামস্টার’ বলে ডাকেন দীপেশ শর্মা। উত্তরে অভিনেত্রীও হৃদয়ের ইমোজি পাঠান। এরপরই শুরু হয় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন।

 দীপেশ শর্মাকে শমিতার প্রেমিক বলেই উল্লেখ করা হয়। আর তাতেই বেজায় চটেছেন এ ইন্টেরিয়র ডিজাইনার। সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখেছেন—আমি একা ও শান্তিতে আছি। বন্ধুত্বের ভুল ব্যাখ্যা দেওয়া বন্ধু করুন। যতসব গুজব। যদিও ৫০-এর দোরগড়া এসেও শমিতা শেঠি এখনো কেন অবিবাহিত, সে নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। তবে চুপ করে থাকার পাত্রী নন অভিনেত্রী। 

শমিতা শেঠি বলেন, আমি একটা কথাই বলতে চাই— নিজে নারী হয়ে, বিয়ে না করার জন্য অন্য এক নারীকে ছোট করবেন না। জেনে রাখুন, বিয়ে করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। শান্তিতে থাকা ও স্বাধীনভাবে থাকাই আমার জীবনের লক্ষ্য বলে জানান শমিতা শেঠি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে ব

1

ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান

2

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১

3

স্বামী-কন্যার মন্ত্রিত্ব দেখলেন হুরুন নাহার

4

প্রতিদিন ৩ লিটার পানি টানা ৩০ দিন খেলে শরীরে যে পরিবর্তন আসব

5

ইরানজুড়ে বিক্ষোভের আগুন

6

ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন ট্রাম্প!

7

যে কারণে বাতিল হতে পারে পোস্টাল ব্যালট

8

বিবিসির খবর / পাকিস্তানি প্লেয়ারদের দ্য হান্ড্রেডে ভারতীয় মা

9

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

10

জুনিয়র বৃত্তির ফলাফলে দেশসেরা যে স্কুল

11

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি

12

বিশাল ব্যবধানে এগিয়ে সালাহউদ্দিন

13

তাবলিগের খুরুজের জোড় ২ জানুয়ারি থেকে

14

বড় বড় মাছের মেলা

15

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

16

বিড়াল-কুকুরের ভাইরাল ভিডিও: বিনোদনের আড়ালে পোষ্যদের নীরব যন্

17

বিদেশে যেতে বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

18

ঐকমত্যের বাইরে কিছু ছাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখর

19

একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ

20