Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো ‘নবীন বরণ ২০২৫’

ডেস্কনিউজঃ জাঁকজমকপূর্ণ আয়োজনে ও নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো ‘নবীন বরণ ২০২৫’। পাঁচ শতাধিক নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এই আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক এবং উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।

শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। নবীন বরণ ২০২৫-এর মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানে মিউজিক,ডান্স, কালচারাল পারফর্মেন্সসহ ছিল বিশেষ আয়োজন।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বোর্ড ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় ৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরস লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান জনাব অমিত কুমার চৌধুরী; অ্যাসেট প্রকল্পের যোগাযোগ বিশেষজ্ঞ জিল্লুর রহমান, শফিকুল আলম এফসিএস, এফসিএমএ, এফসিএ, শফিকুল আলম অ্যান্ড কোং-এর ব্যবস্থাপনা অংশীদার এবং সিইও, বিজ সলিউশনস পিএলসি-র চেয়ারম্যান, নিশাদ নার্গিস, চেয়ারম্যান, নকিব গ্রুপ; মীর জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), অ্যাসেট প্রকল্প।


এছাড়াও উপস্থিত ছিলেন রথীন্দ্র নাথ দাস, নির্বাহী পরিচালক, বিটিইবি অ্যাফিলিয়েটড ইনস্টিটিউশনস, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক, ড্যাফোডিল গ্রুপ, কে. এম. পারভেজ ববি, উপ-পরিচালক, বিটিইবি অ্যাফিলিয়েটড ইনস্টিটিউশনস, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক, ড্যাফোডিল গ্রুপ; এস. এম. জহিরুল ইসলাম ফরহাদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ডিপিআই প্রমূখ ।

অতিথি ও বক্তাগণ ড্যাফোডিল পলিটেকনিক আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের শুধুমাত্র পড়াশোনার উন্নতি নয়, বরং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করেছেন।

SNBD/Mohon/০৯.১১.২০২৫ খ্রিস্টাব্দ/ রাত ২.৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে আর্জেন্টিনার ৩ গোলে হার, ম্যাচ শেষে হাতাহাতি

1

কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

2

প্লট বরাদ্দে দুর্নীতি : পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৪

3

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক র

4

‘আরেকজন মহান ব্যক্তিত্ব চলে গেলেন’, ধর্মেন্দ্রর মৃত্যুতে অমি

5

এবার ভারতেই অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ!

6

ফেসবুকে আবেগঘন পোস্ট, প্রশংসায় ভাসছেন সাফা কবির

7

ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারে

8

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্

9

দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে?

10

বিনম্র শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃত

11

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১

12

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

13

যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা

14

রমজানের পণ্য আমদানি: এলসি খোলা নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ

15

বাংলাদেশকে ভুল পথে নিয়েছে পাকিস্তান, দাবি ভারতীয় ক্রিকেটারের

16

বাংলাদেশের ম্যাচসহ টিভি-অনলাইনে যত খেলা দেখবেন

17

দুর্গাপুরে দুইটি সততা স্টোর উদ্বোধন

18

দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

19

‘তরুণরা সবসময়ই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়ে

20